Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্রিকেট

আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০০:০৭
আবারও আইপিএল চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরু

ফাইনালে ৪২ বলে ৭৫ রানে অপরাজিত ছিলেন কোহলি। ছবি: সংগৃহীত

একতরফাই হলো আইপিএল ফাইনাল। এবারের টুর্নামেন্টে যেখানে ২০০ রান তাড়া করে দলগুলো জিতেছে অনায়াসে, সেখানে ফাইনালে ৮ উইকেটে মাত্র ১৫৫ রান করেছিল গুজরাট টাইটান্স। সামান্য লক্ষ্যটা অনায়াসে তাড়া করে টানা দ্বিতীয়বার আইপিএল শিরোপা জিতল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।

আগের রাতে ফুটবল থেকে নিশ্চিত চোখ সরাতে পারেনি ক্রিকেট ভক্তরা। দেখেছে ফরাসী জায়ান্ট পিএসজির টানা দুই চ্যাম্পিয়নস লিগ জেতার আনন্দ। মনের কোনে হয়তো বিরাট কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নিয়েও এমন ছবি কল্পনা করেছিল তারা। পিএসজির মতো কোহলি ও তার দল পাবে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ। কল্পনা যে এভাবে সত্যি হবে তা কি ভেবেছিল কেউ?

৯১ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বেঙ্গালুরু। তবে রান তাড়ায় কিংবদন্তি বিরাট কোহলি ঠিকই দাঁড়িয়ে যান একটা প্রান্ত আগলে। শেষ পর্যন্ত ৪২ বলে ৯ বাউন্ডারি ৩ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থেকে দলকে দুই ওভার বাকি থাকতে ৫ উইকেটের জয় পাইয়ে দেন তিনি। ইনিংসটির পথে আইপিএলে নিজের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন কোহলি। ভেঙ্কটেশ আইয়ার ৩২ আর টিম ডেভিড করেছিলেন ২৪ রান।

এর আগে ২০১০ ও ২০১১ সালে চেন্নাই, আর ২০১৯ ও ২০২০ সালে টানা দ্বিতীয় আইপিএল জিতেছিল মুম্বাই। তৃতীয় দল হিসেবে এবার টানা দ্বিতীয়বার শিরোপা জিতল বেঙ্গালুরু।

সুনীল গাভাস্কার ফাইনালের আগে বলেছিলেন ক্লান্তির কথা। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে দলের যাত্রা ব্যাহত হয়। শেষ পর্যন্ত শনিবার রাত ১০.৩০ মিনিটে শুবমান গিলরা আহমেদাবাদে পৌঁছান।

সেখান থেকে আবার প্রায় আধঘণ্টার সড়কপথ পেরিয়ে তারা যান গান্ধীনগরের হোটেলে। সেটাকে মাথায় রেখেই গাভাস্কার পরামর্শ দেন, ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া উচিত। কারণ খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত। কিন্তু কে শোনে কার কথা।

গতবার আইপিএলের মাঝে অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্ব জানিয়ে সম্মান জানানো হয়েছিল। এবার রইল শিব তাণ্ডব। ইনিংসের ফাঁকে সমাপ্তি অনুষ্ঠান মাতিয়ে দেন কৈলাস খের।

আকাশে ড্রোনের মাধ্যমে শিবের তাণ্ডব রূপ ও ত্রিশূলের আকার দেওয়া হয়। কয়েকশো নৃত্যশিল্পীর ছন্দবদ্ধ তালে মেতে ওঠে আহমেদাবাদের স্টেডিয়ামে। আর শেষে আকাশে ফুটে ওঠে আইপিএল ট্রফিটি। সেই ট্রফি আরও একবার জিতল বেঙ্গালুরু।
ফাইনালে উঠলেই জেতার অভ্যাস টিকে থাকল জস হ্যাজেলউডের। সাদা বলে অস্ট্রেলিয়ার হয়ে বা আইপিএলে কোনো ফাইনাল হারেননি তিনি। আইপিএল ফাইনালে উঠে সবারই শিরোপা জয়ের আনন্দ ভারত ক্রিকেটার ক্রুনাল পান্ডিয়ার। এর আগে মুম্বাইয়ের হয়েও শিরোপা জিতেছিলেন।

আইপিএলবিরাট কোহলিক্রিকেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের