৩ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
রাজধানীর তেজগাঁও এলাকায় লাইনচ্যুত হয় একটি মালবাহী ট্রেনের ওয়াগন। এতে ঢাকার সঙ্গে বন্ধ হয়ে যায় সারা দেশের রেল যোগাযোগ। উদ্ধারকাজ শেষ হলে প্রায় তিন ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।
তিনি বলেছেন, বিকেল ৩টায় তেজগাঁয়ে একটি মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে শেষ হয়েছে উদ্ধারকাজ। এরপর থেকে স্বাভাবিক আছে ট্রেন চলাচল।
এর আগে রবিবার বিকেলে তেজগাঁও রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুতের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধারে কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ।






