Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

গাড়ির বাইরে ঝুলে নিরাপত্তারক্ষী! অভিষেকের বিরুদ্ধে মামলা

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:৫১
গাড়ির বাইরে ঝুলে নিরাপত্তারক্ষী! অভিষেকের বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে এবার মোটরযান আইন লঙ্ঘনের অভিযোগ তুলে কালীঘাট থানায় লিখিত অভিযোগ জমা পড়ল। অভিযোগকারী রাজীব সরকারের দাবি, অভিষেকের গাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের যেভাবে চলন্ত অবস্থায় গাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে বা ঝুলে থাকতে দেখা যায়, তা শুধু ঝুঁকিপূর্ণই নয়, আইনেরও পরিপন্থী।

অভিযোগপত্রে বলা হয়েছে, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তারক্ষীদের জীবনকে বিপদের মুখে ফেলার পাশাপাশি রাস্তায় চলাচলকারী সাধারণ মানুষের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে। চলন্ত গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা বা ঝুলে থাকার কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে বলে দাবি করেছেন অভিযোগকারী।

রাজীব সরকারের বক্তব্য, মোটর ভেহিকেলস অ্যাক্ট, ১৯৮৮-এর একাধিক বিধান এ ক্ষেত্রে লঙ্ঘিত হচ্ছে। তিনি বিশেষভাবে আইনের ১২৩ এবং ১৮৪ ধারার উল্লেখ করে প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তার অভিযোগ, নিরাপত্তার প্রয়োজনের কথা বলা হলেও কোনও অবস্থাতেই আইন অমান্য করার সুযোগ থাকা উচিত নয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রচলিত নিয়মকানুনে নিরাপত্তারক্ষীদের গাড়ির বাইরে ঝুলে যাতায়াত করার অনুমোদন নেই। তবু দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে বলে অভিযোগকারীর দাবি।

এটি অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজীব সরকারের প্রথম অভিযোগ নয়। এর আগেও একটি পৃথক মামলায় তিনি অভিযোগ দায়ের করেছিলেন। ফলে নতুন এই অভিযোগ রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি করেছে।

তবে অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত কালীঘাট থানার পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে কি না বা কোনও পদক্ষেপ নেবে কি না, তা স্পষ্ট নয়।

অন্যদিকে, এই অভিযোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের তরফেও এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি। বিশিষ্ট রাজনৈতিক পর্যবেক্ষক অমিতাভ মিত্রের মতে, ভিআইপি নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে নিরাপত্তা ও আইন- এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

তৃণমূল কংগ্রেসরাজনীতিকলকাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে