Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

পদত্যাগ ‘করবেন না’ মমতা, জানালেন পরবর্তী পদক্ষেপ

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৮:২৬
পদত্যাগ ‘করবেন না’ মমতা, জানালেন পরবর্তী পদক্ষেপ

সংগৃহীত ছবি

পশ্চিমবঙ্গে নির্বাচনে ভরাডুবির পর মঙ্গলবার কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের অবস্থান ও ভবিষ্যৎ রাজনৈতিক রণকৌশল স্পষ্ট করলেন তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই পদত্যাগ করবেন না এবং এই ফলাফলকে পরাজয় হিসেবে মানতে নারাজ। তার অভিযোগ, পরিকল্পিতভাবে ভোট লুট করা হয়েছে এবং এতে নির্বাচন কমিশনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মমতা বললেন, ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে?’

নির্বাচন কমিশনকে ‘ভিলেন’ বলে কটাক্ষ করে তিনি দাবি করেন, কমিশনের সহযোগিতায় ১০০-র বেশি আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। তার কথায়, ‘ওরা এমনি জিতলে আমার কোনও অভিযোগ থাকত না। ভোটে হার-জিত থাকেই। কিন্তু তা তো হয়নি। আমরা হারিনি। ভোট লুট করেছে ওরা।’

আরও পড়ুন

সংগ্রামের পাহাড় পেরিয়েও পরাজিত ‘বাংলার মেয়ে’

০৫ মে ২০২৬

মমতা আরও অভিযোগ করেন, ব্যাপকভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়েছে নির্বাচনের আগে। তার দাবি, ‘নির্বাচন কমিশন এখানে একটা কালো ইতিহাস তৈরি করল। কমিশনই ভিলেন। তারা মানুষের অধিকার লুট করেছে। ভোটের আগে সব জায়গায় রেইড করেছে, সব অফিসারকে বদলে দিয়েছে। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও এর সঙ্গে সরাসরি যুক্ত।’

তবে রাজনৈতিকভাবে পিছু হটার কোনও ইঙ্গিত দেননি তিনি। বরং জানিয়েছেন, তিনি রাস্তায় নামবেন এবং আন্দোলনের মধ্য দিয়েই ঘুরে দাঁড়াবেন। একইসঙ্গে নিজের ভবিষ্যৎ ভূমিকাও স্পষ্ট করেছেন। মমতা বলেছেন, ‘এবার আমি ফ্রি বার্ড। আর কোনো পদে নেই। আমি সাধারণ কর্মীর মতো শক্তিশালী করব ইন্ডিয়া জোট।’

নির্বাচনের ফল প্রকাশের আগেই বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি। সাংবাদিক বৈঠকে তিনি বললেন, ‘সোনিয়াজি আমাকে ফোন করেছিলেন। রাহুল গান্ধী করেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল করেছিলেন। হেমন্ত সোরেন, তেজস্বী যাদবের সঙ্গে কথা হয়েছে। অখিলেশ যাদব আজই আসতে চাইছিল। আমি বললাম কাল আসতে। তারপর একে একে আসবেন সবাই।’

মমতার দাবি, ইন্ডিয়া জোট তার পাশেই রয়েছে এবং ভবিষ্যতে এই জোটকে আরও শক্তিশালী করা হবে। তার কথায়, ‘ইন্ডিয়া টিম আমার সঙ্গে আছে। আমি এবার ছোট্ট কর্মীর মতো ইন্ডিয়া জোটকে শক্তিশালী করব। খুব শক্তিশালী জোট হবে।’

এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বাংলার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি সোশাল মিডিয়ায় দাবি করেছেন, ‘বাংলা এবং আসামের ভোট চুরি হয়েছে। এটা বিজেপির বৃহত্তর ষড়যন্ত্রের অংশ।’

তবে ভবিষ্যতে কংগ্রেস ও তৃণমূলের সম্পর্ক কোন পথে এগোবে, তা নিয়ে এখনই স্পষ্ট অবস্থান নিতে চাননি মমতা। জোট-রাজনীতির সম্ভাব্য কৌশল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এসব কৌশল নিয়ে আমি এখনই কিছু বলব না।’

পশ্চিমবঙ্গ নির্বাচনবিধানসভা নির্বাচনমমতা বন্দ্যোপাধ্যায়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব

    বলিভিয়ার জালে আর্জেন্টিনার গোল উৎসব