Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্রিকেট

প্রত্যাবর্তনের ম্যাচে ‘রাজা’ রোহিত

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৫২
প্রত্যাবর্তনের ম্যাচে ‘রাজা’ রোহিত

৫ ম্যাচ পর ফিরে ৪৪ বলে ৮৪ করেছেন রোহিত। ছবি : সংগৃহীত

হ্যামস্ট্রিংয়ে চোটে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন রোহিত শর্মা। রবিবার ঐচ্ছিক অনুশীলনে মুম্বাইয়ের কেউ না এলেও একা এসেছিলেন ‘হিটম্যান’। সেই পরিশ্রমের ফল পেলেন সোমবার লখনৌর বিপক্ষে। আগ্রাসী ক্রিকেটে সেঞ্চুরি মাঠে ফেলে এলেও রোহিতের ব্যাটে চড়ে জয়ে ফিরেছে মুম্বাই ইন্ডিয়ানন্স।

পাঁচ ম্যাচ পরে ফিরে রোহিত বুঝিয়ে দিলেন, কেন মুম্বাইয়ের হৃদয়ে রাজা তিনি। ৪৪ বলে ৮৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন রোহিত। রায়ান রিকেলটনের সঙ্গে গড়েছিলেন ১৪৩ রানের উদ্বোধনী জুটি।

তাতে ভর করে লখনৌর ৫ উইকেটে ২২৮ রানের পাহাড় ৮ বল হাতে রেখে পেরিয়ে যায় মুম্বাই।
৬ উইকেটের জয়ে ১০ ম্যাচে মুম্বাইয়ের পয়েন্ট এখন ৬। তারা আছে ৯ নম্বরে। দশে থাকা লখনৌর পয়েন্ট ৯ ম্যাচে ৪।

রিকেলটনের সঙ্গে উদ্বোধনী জুটিতে ১৪৩ রান করেন রোহিত। ছবি: সংগৃহীত

নিকোলাস পুরানের ২১ বলে ৬৩, মিচেল মার্শের ২৫ বলে ৪৪ আর হিম্মত সিংয়ের ৩১ বলে ৪০-এ লখনৌ পেয়েছিল ৫ উইকেটে ২২৮ রানের পুঁজি। ছন্দ হারানো বুমরা ৪ ওভারে ৪৫ রানে ছিলেন উইকেটহীন।

জবাবে রোহিত শর্মার ৬ বাউন্ডারি ৭ ছক্কায় ৮৪ আর ম্যাচ সেরা রিকেলটনের ৩২ বলে ৮৩-তে দাপুটে জয় পায় মুম্বাই।

রোহিত শর্মাআইপিএলমুম্বাই ইন্ডিয়ান্স
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise