ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

ছবি: ফোকাস বাংলা
ঢাকায় আজও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ থাকতে পারে আংশিক মেঘলা। এ সময় হতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস বয়ে যেতে পারে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে সোমবারও রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বজ্রবৃষ্টি হতে পারে জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছিল, ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসসহ অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো বাতাস প্রবাহিত হতে পারে।



