মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কবি শঙ্খ ঘোষের এর
কবিতায় একটা লাইন আছে ‘ক্লান্ত
আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে’, আমাদের শহরের বিলবোর্ডে বা ডিজিটাল পর্দায়
কাদের মুখ অথবা মুখোশ আমাদের সামনে বেশি দৃশ্যমান হয়? মুখোশ বলতে চরিত্র বুঝিয়েছি।
সিনেমার তারকা, ফ্যাশন আইকন বা খেলোয়ারদের মুখই বেশি দেখি। কিন্তু বিজ্ঞানী, গবেষক,
স্থপতি কিংবা শিল্পীর মুখ সেখানে ঠিক কতটা দেখা যায়? বিলবোর্ড বা জনপরিসরের প্রচারণায়
যাদের দেখা যায়, তাদের শ্রেণিগত তালিকাটি খুব একটা বদলায় না। প্রশ্নটি শুধু বিলবোর্ডে
কার ছবি থাকবে ত...