শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আপনিও লিখুন আগামীর সময়ে
অনলাইন ডেস্ক

ছবি: আগামীর সময়
মতমত পাতায় পাঠকদের বিষয়ভিত্তিক ভাবনা তুলে ধরতে লেখা আহ্বান করেছে জাতীয় দৈনিক আগামীর সময়। এবারের বিষয় ‘শিক্ষার্থীদের আন্দোলন’।
সাম্প্রতিক সময়ে হয়ে যাওয়া এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন ও তাদের দাবি-দাওয়া সম্পর্কে পাঠকরা তাদের মতামত জানাতে পারবেন।
এ বিষয়ে আগ্রহী পাঠকরা অনূর্ধ্ব ৫০০ শব্দের মধ্যে নিজেদের মতামত পাঠাতে পারবেন। লেখার সঙ্গে অবশ্যই পূর্ণাঙ্গ নাম, পেশা বা পরিচয়, বর্তমান ঠিকানা এবং একটি স্পষ্ট ছবি সংযুক্ত করতে হবে।
মতামত পাঠানোর শেষ সময় ২৫ জুলাই, ২০২৬।
আগ্রহীরা [email protected] ই–মেইল ঠিকানায় লেখা পাঠাতে পারবেন।



