গ্যাস সংকট নিয়ে আপনিও লিখুন আগামীর সময়ে
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
মতামত পাতায় পাঠকদের বিষয়ভিত্তিক ভাবনা তুলে ধরতে লেখা আহ্বান করেছে জাতীয় দৈনিক আগামীর সময়। এবারের বিষয় ‘গ্যাস সংকট’।
গ্যাস সংকট বাংলাদেশে নতুন নয়। কলকারখানা, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে পরিবহন ও বাসাবাড়ির রান্নার কাজে গ্যাসের চাহিদা বেড়েই চলেছে। সংগত কারণেই সরকারকে অগ্রাধিকার ভিত্তিতে সংকট মোকাবিলার পদক্ষেপ নিতে হয়। সব মিলিয়ে গ্যাস সংকট নিয়ে আপনার ভাবনা লিখে পাঠাতে পারেন।
এ বিষয়ে আগ্রহী পাঠকরা অনূর্ধ্ব ৫০০ শব্দের মধ্যে নিজেদের মতামত পাঠাতে পারবেন। লেখার সঙ্গে অবশ্যই পূর্ণাঙ্গ নাম, পেশা বা পরিচয়, বর্তমান ঠিকানা এবং একটি স্পষ্ট ছবি সংযুক্ত করতে হবে।
মতামত পাঠানোর শেষ সময় ৩১ জুলাই, ২০২৬।
আগ্রহীরা [email protected] ই-মেইল ঠিকানায় লেখা পাঠাতে পারবেন।






