খুলনার পাইকগাছায় এলপিজি গ্যাসের সিলিন্ডার সংকটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। বাজারে যমুনা, ফ্রেশ, বসুন্ধরা, ওমেরা, বিএম ও টোটালের মতো পরিচিত ব্র্যান্ডের সিলিন্ডার পর্যাপ্ত পাওয়া যাচ্ছে না। কোথাও সরবরাহের অভাবে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও সিলিন্ডার পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।ভোক্তাদের অভিযোগ, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার পাইকগাছার বিভিন্ন বাজারে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ চলতি অক্টোবর মাসের জন্য বাংলা...