Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘এক কাপ চা বানাতেই ৪০ মিনিট’

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৬:০৪
‘এক কাপ চা বানাতেই ৪০ মিনিট’

গ্যাস সংকটের জন্য বাধ্য হয়ে খড়ির আগুনে রান্না করছেন অনেকে। ছবি: আগামীর সময়

প্রায় এক সপ্তাহ ধরে গ্যাস সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন জামালপুরের সরিষাবাড়ীর বাসিন্দারা। দিনের গুরুত্বপূর্ণ সময়ে গ্যাসের চাপ না থাকায় অনেক পরিবারকে রান্নার জন্য অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। সময়মতো রান্না করতে না পেরে কেউ নাশতা করছেন দেরিতে, কেউ সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না খাইয়ে। বাধ্য হয়ে খড়ির আগুনে রান্না করছেন অনেকে।

স্থানীয়রা জানান, সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে গ্যাসের চাপ থাকে না। ফলে প্রতিদিনের রান্নাবান্না ব্যাহত হচ্ছে। কর্মজীবী, শিক্ষার্থী, শিশু ও বয়স্কদের নিয়ে পরিবারগুলো পড়েছে বেশি বিপাকে। গ্যাসের অপেক্ষায় দিনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শাহনাজ পারভীন বললেন, ‘সকালে সন্তানদের স্কুলে পাঠানোর জন্য খাবার তৈরি করতে হয়। কিন্তু চুলায় গ্যাস না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় বাধ্য হয়ে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হচ্ছে।’

শিমলা বাজারের বাসিন্দা হাবিবুল হাসান রিজভী মন্তব্য করেন, এক কাপ চা তৈরি করতে ৪০ মিনিট লাগছে। এ অবস্থা কতদিন চলবে তা আল্লাহই ভালো জানে।

আরও পড়ুন

গ্যাসের লাইনে সকাল থেকে দুপুর, আয় বন্ধ চালকদের

১৫ আগস্ট ২০২৬

স্থানীয়দের অভিযোগ, এক কাপ চা বানাতে যেখানে ৪০ মিনিট অপেক্ষা করতে হচ্ছে, সেখানে ভাত, তরকারি ও অন্যান্য রান্না শেষ করতে আরও বেশি সময় লাগছে। ফলে অনেক বাড়িতেই গ্যাসের চুলা থাকলেও নিয়মিত রান্না হচ্ছে খড়ি কিংবা অন্যান্য বিকল্প জ্বালানিতে। বাড়ির উঠানে জমছে খড়ির স্তূপ, আবার কোথাও জ্বলছে অস্থায়ী চুলা।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে পরিবারের ব্যয়েও। বিকল্প জ্বালানি কিনতে গিয়ে বাড়তি টাকা খরচ হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের সঙ্গে রান্নার জ্বালানির অতিরিক্ত খরচ যোগ হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে সংসারের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে। একই সঙ্গে রান্নায় অতিরিক্ত সময় লাগায় কর্মজীবী মানুষের কাজের সময়সূচি ও শিক্ষার্থীদের পড়াশোনাতেও প্রভাব পড়ছে।

স্থানীয়রা জানান, গ্যাসের এই সংকটের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাদের প্রশ্ন, গ্যাসের সংযোগ ও চুলা থাকার পরও যদি রান্নার সময় গ্যাস না মেলে, তাহলে এই ব্যবস্থার সুফল সাধারণ মানুষ কীভাবে পাবে? দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সংকটের প্রকৃত কারণ অনুসন্ধান করে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।

গ্যাস সংকট কেড়ে নিয়েছে মানুষের সময়, স্বস্তি ও স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ। সরিষাবাড়ীর অসংখ্য পরিবারে এখন একটাই প্রত্যাশা, দ্রুত স্বাভাবিক হোক গ্যাস সরবরাহ, আবার নিয়মিত আগুন জ্বলুক চুলায়।

জামালপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি'র ব্যবস্থাপক দুর্জয় খকসীর ভাষ্য, গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। এটি জাতীয় সমস্যা।

গ্যাস সংকটজামালপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!