Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গ্যাস সংকট: মাটির চুলার লাকড়ি-অটোর বাড়তি ভাড়ায় পকেটে টান

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১৪:৩৮
গ্যাস সংকট: মাটির চুলার লাকড়ি-অটোর বাড়তি ভাড়ায় পকেটে টান

গ্যাস সংকটে রান্না হচ্ছে মাটির চুলায়, খরচ বাড়ছে লাকড়িতে। ছবি: আগামীর সময়

গ্যাস সংকটে দেশের বিভিন্ন এলাকার মতো নারায়ণগঞ্জের সোনারগাঁয়েও বিপর্যস্ত জনজীবন। প্রতিদিনের রান্নায় চুলার বিকল্প বের করতে পোহাতে হচ্ছে ধকল। সিএনজিচালিত যানের চালকরা হাঁকছেন বাড়তি ভাড়া। সব মিলিয়ে বেড়েছে মাসের খরচ, বলছেন স্থানীয়রা। 

গেল মাসের শেষ থেকেই উপজেলার বিভিন্ন এলাকার লাইনের গ্যাসের চাপ একেবারেই কম। নিত্যদিনের রান্না নিয়ে বেশ যন্ত্রণায় পড়ছিলেন গৃহবধূরা। বিকল্প হিসেবে অনেকেই মাটির চুলায় রান্না শুরু করেছেন। তবে তাতে বেড়ে গেছে মাসিক সাংসারিক খরচ।

গৃহবধূ হাওয়া বেগম বলেছেন, ‘দিনের বেলা তো গ্যাস থাকেই না। গভীর রাত কিংবা ভোরেও গ্যাসের দেখা মেলে না। রান্নার জন্য বেশ ভুগতে হচ্ছে।’


গৃহবধূ আমেনা বেগম চলতি মাসের শুরুতেই মাটির চুলার জন্য কিনেছেন লাকড়ি। এক মণ পেয়েছেন ৭০০ টাকায়। মাস চালাতে একবারে তিন মণ লাকড়ি নিয়েছেন। তার হিসাব বলছে, এভাবে লাকড়ি কিনতে থাকলে মাসে চলে যাবে আড়াই থেকে তিন হাজার টাকা।

মাসের শুরুতে এত লাকড়ি কেন কিনলেন- জানতে চাইলে তার কথা, গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে জানা নেই। অনিশ্চয়তার কারণে একবারে মাসের প্রস্তুতি নিয়ে রেখেছেন।  

গ্যাস সংকটের অজুহাতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বেড়ে গেছে কয়েকগুণ- অভিযোগ এলাকাবাসীর। কাঁচপুর থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত নিয়মিত যাতায়াত গার্মেন্টসকর্মী রহিমের। তিনি বললেন, ‘আগে এই পথে ৩০ টাকা ভাড়া ছিল। এখন গ্যাস সংকটের কথা বলে সিএনজি চালকরা ১০০ টাকা পর্যন্ত ভাড়া নিচ্ছেন।’

‘আমাদের তো বাধ্য হয়ে কাজে যেতে হয়। মাসিক আয়ের বড় অংশই এখন গাড়িভাড়া, গ্যাস-বিদ্যুৎ বিল ও বাড়িভাড়ায় চলে যাচ্ছে’- ক্ষুব্ধ রহিম।


আরও পড়ুন

লোডশেডিং সামলাতে শিল্পের গ্যাস বিদ্যুতে

১৩ আগস্ট ২০২৬


তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের মেঘনা শাখার ম্যানেজার সুরজিত সাহা বললেন, ‘গ্যাস সংকট শুধু সোনারগাঁয়ের স্থানীয় সমস্যা নয়, এটি জাতীয় সমস্যা। বৈরী আবহাওয়ার কারণে এলএনজিবাহী জাহাজ থেকে গ্যাস খালাসে বিঘ্ন ঘটায় সরবরাহ কমেছে। জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত গ্যাস বরাদ্দ না পাওয়ায় গ্রাহকদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’

কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে- জানাতে পারলেন না তিনি।

নারায়ণগঞ্জসোনারগাঁওমাটির চুলাসিএনজিগ্যাস সংকট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!