নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি, সরকারি সম্পত্তির অবৈধ ব্যবহারের অভিযোগে শুক্কুর আলী নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।তার বিরুদ্ধে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জসীমউদ্দিনের সঙ্গে উগ্র আচরণ ও হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। আজ রবিবার জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন মোল্লার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক...