Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্যসহ আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১৫:২৯
আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্যসহ আহত ৪

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত দুই পুলিশ সদস্য। ছবি: আগামীর সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছিনতাই মামলার আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তারা। আজ শনিবার দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, সোনারগাঁ থানার এসআই মো. সুরুজ্জামান, কনস্টেবল মো. শাহীন ও মো. মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া। সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন আহত পুলিশ সদস্যরা। মাসুমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত এসআই মো. সুরুজ্জামান জানিয়েছেন, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে আটকের উদ্দেশ্যে সাতভাইয়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাগর ও তার ভাই সজল ধারালো দা দিয়ে হামলা চালান। এতে আহত হন তারা চারজন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে আটক করা হয়েছে। একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


হামলানারায়নগঞ্জসোনারগাঁআহতপুলিশআসামিসোনারগাঁও
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise