Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

২৩ জুলাই ঢাকায় শুরু ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১৯:২৫
২৩ জুলাই ঢাকায় শুরু ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ ও ‘থাই গুরমে গালা’

রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে ‘টপ থাই ব্র্যান্ডস’-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে ঢাকায় থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া উল্লেখ করেন, এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও জোরদার হবে। তার ভাষ্য, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এ মেলার উদ্দেশ্য শুধু থাই পণ্য প্রদর্শন নয়, বরং দুই দেশের মধ্যে টেকসই ও সম্প্রসারিত বাণিজ্যিক সহযোগিতা গড়ে তোলা।

এবারের মেলায় ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাইল্যান্ডের শীর্ষস্থানীয় কোম্পানির পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরাও অংশ নেবেন। খাদ্য ও পানীয়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, ওয়েলনেস, ফ্যাশন, বিউটি ও কসমেটিকস, নির্মাণসামগ্রী, কেমিক্যাল ও লুব্রিকেন্ট, স্টেশনারি, শিশুপরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।

মেলার অন্যতম আকর্ষণ হবে ‘বিজনেস ম্যাচমেকিং সেশন’। এতে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করবে। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং বিদ্যমান সহযোগিতা আরও শক্তিশালী হবে।

আগামী ২৩ জুলাই দুপুর ১টায় গ্র্যান্ড বলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি মেলায় থাকবে থাই ঐতিহ্যবাহী নৃত্য, মুয়ে থাই (থাই বক্সিং) প্রদর্শনী, ফ্যাশন শো, র‍্যাফেল ড্রসহ নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন।

একই সময়ে বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল উইংয়ের সহযোগিতায় হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩। সেখানে দর্শনার্থীরা খাঁটি থাই খাবারের স্বাদ নেওয়ার পাশাপাশি থাই সংস্কৃতির বিভিন্ন দিক উপভোগ করতে পারবেন।

এবারের ফুড ফেস্টিভ্যালে অংশ নিচ্ছেন থাইল্যান্ডের চিয়াং মাইয়ের খ্যাতনামা সেলিব্রিটি শেফ ব্রুংতানা নিমনু। বিশ্বের বিভিন্ন দেশে থাই রন্ধনশৈলী তুলে ধরার পাশাপাশি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে থাই খাবারের বিশেষ কুলিনারি আয়োজন পরিচালনার মাধ্যমে তিনি আন্তর্জাতিক পরিচিতি লাভ করেন।

উৎসবে থাই বুফে লাঞ্চ, ব্রাঞ্চ ও ডিনারে পরিবেশন করা হবে বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার। নির্বাচিত ব্যাংক কার্ডে ‘ডাইন ৪, পে ১’ পর্যন্ত বিশেষ অফার থাকবে। এছাড়া লাইভ থাই লোকনৃত্য, র‍্যাফেল ড্র, বুফে ব্রাঞ্চের সঙ্গে সুইমিং পুল ব্যবহারের সুযোগ এবং শিশুদের জন্য ‘মেক ইয়োর ওন পিজ্জা’ কার্যক্রমের আয়োজন রাখা হয়েছে।

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা আয়োজনে সহযোগিতার জন্য বাংলাদেশে রয়্যাল থাই দূতাবাস, থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদি, মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাই এয়ারওয়েজ এবং কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

আয়োজকদের আশা, বাণিজ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সমন্বয়ে এবারের আয়োজন বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোনারগাঁওসংবাদ সম্মেলনদূতাবাস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise