ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, এখনই বড় বড় উন্নয়নকাজের চেয়ে আগে ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা প্রয়োজন। তার মতে, নগরের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ, ডেঙ্গু, সড়ক, সড়কবাতি, ম্যানহোল, যানজটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করতে হবে।আজ রবিবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন।এ সময় তিনি ঢাকা-৬ আসনের বিভিন্ন নাগরিক সমস্যা, এসব সমস্যা সমাধানে তাদের উদ্যোগ, সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়, যানজট ও অটোরিকশা নিয়ন...