Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৬:০৯
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আগামীর সময়

নাটোরের সিংড়ায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিসের স্টাফ পরিচয়ে প্রতারণা ও অর্থ আদায়ের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় আবু হুরায়রা নামে নিষিদ্ধ ঘোষিত এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে সিংড়া থানায় মামলাটি করা হয়। মামলাটি করেছেন আতিকুর রহমান রুমনের অনুমোদনক্রমে তার পক্ষে বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক আবুল কালাম আজাদ।

গ্রেপ্তার আবু হুরায়রা নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের বাসিন্দা। তিনি সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এজাহার সূত্রে জানা গেছে, আবু হুরায়রা হোয়াটসঅ্যাপ ও মোবাইল ফোনে বিভিন্ন রাজনৈতিক নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ রয়েছে বলে পরিচয় দিতেন। এভাবে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজেকে উপস্থাপন করে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রাজনৈতিক পদে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েও অর্থ দাবি করতেন বলে অভিযোগ করা হয়েছে। বিকাশের মাধ্যমে এক হাজার ৭৮৫ টাকা নেওয়ার তথ্যও মামলায় উল্লেখ করা হয়েছে।


আরও পড়ুন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা শেয়ারবাজারের বড় সংকট

১২ অক্টোবর ২০২৬

এ ঘটনায় সংশ্লিষ্ট মোবাইল ফোন নম্বর, হোয়াটসঅ্যাপের কথোপকথন ও ডিজিটাল লেনদেনের তথ্য যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, আবু হুরায়রার বিরুদ্ধে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিভিন্ন থানায় চারটি ফৌজদারি মামলা হয়েছে। এর মধ্যে ২০২১ সালে পাবনা সদর থানায়, ২০২২ সালে ঢাকার ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং ২০২৩ সালে ঢাকার দুটি থানায় আরও দুটি মামলা করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৬ ডিসেম্বর বগুড়ার গাবতলী থানার আমলি আদালতে তার বিরুদ্ধে একটি দেওয়ানি মামলা দায়েরের তথ্যও নথিতে রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক জানিয়েছেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন। মামলাটি নাটোর জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছেন কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে।

নাটোরসংবাদ সম্মেলনপ্রতারণাছাত্রলীগ নেতা গ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি