Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ডিএসই চেয়ারম্যান

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা শেয়ারবাজারের বড় সংকট

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১৬:৫৭
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা শেয়ারবাজারের বড় সংকট

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, বিনিয়োগের নামে প্রতারণা ও কারসাজিমূলক প্রচারণা শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেছেন, স্টক এক্সচেঞ্জ ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে কিছু ব্যক্তি নিজেদের নিবন্ধিত আর্থিক বিশ্লেষক হিসেবে পরিচয় দিচ্ছেন। পরে এই পরিচয় কাজে লাগিয়ে বিনিয়োগকারীদের প্রভাবিত করছেন এবং অল্প সময়ে দ্বিগুণ মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করছেন।

আজ সোমবার ‘ওয়ার্ল্ড ইনভেস্টর উইক ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডিএসই চেয়ারম্যান। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

মমিনুল ইসলাম বলেন, শেয়ারবাজারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিনিয়োগ পণ্য ও প্রকল্প সম্পর্কে সঠিক, সময়োপযোগী এবং পূর্ণাঙ্গ তথ্য সব বিনিয়োগকারীর কাছে পৌঁছে দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে এ চ্যালেঞ্জের সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল প্রতারণা। এখন নির্ভরযোগ্য তথ্যসূত্রের বাইরেও বিভিন্ন মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য ছড়াচ্ছে। এসব তথ্যের অনেকগুলোর সঙ্গে বাজারের মৌলিক অবস্থার কোনো সম্পর্ক নেই।

তিনি উল্লেখ করেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শেয়ারবাজার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের কারিগরি বিশ্লেষণ প্রকাশ করছেন। এসব বিশ্লেষণের পেছনে অনেক ক্ষেত্রে বিশেষ গোষ্ঠীর স্বার্থ কাজ করে। বিনিয়োগকারীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার পরিবর্তে তাদের প্রভাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করাই এসব প্রচারণার উদ্দেশ্য।

বিনিয়োগকারীদের দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে প্রতারক চক্র সক্রিয় রয়েছে উল্লেখ করে ডিএসই চেয়ারম্যান বললেন, কোনো কোনো প্রতারণামূলক প্রস্তাবে এক লাখ টাকা বিনিয়োগ করলে দুই সপ্তাহের মধ্যে নিশ্চিতভাবে দুই লাখ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। মানুষের দ্রুত আর্থিক সচ্ছলতা অর্জনের আকাঙ্ক্ষাকে পুঁজি করেই এ ধরনের প্রতারণা চালানো হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে আগে থেকেই বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা ছিল। তবে ডিজিটাল অবকাঠামো ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের কারণে এসব প্রতারণার পরিধি বেড়েছে। এতে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে শেয়ারবাজারের প্রতি সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও কমছে।

ডিজিটাল প্রতারণা মোকাবিলায় শুধু নিয়মকানুন তৈরি করাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন মমিনুল ইসলাম। তার মতে, প্রতারণামূলক কর্মকাণ্ড শনাক্ত করার পাশাপাশি সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে ডিএসইর নজরদারি ও পর্যবেক্ষণব্যবস্থা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিএসইসির সঙ্গে সমন্বয় করে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর কাজ চলছে।

তিনি বলেন, বিচ্ছিন্নভাবে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের পরিবর্তে বিনিয়োগকারীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে হবে। তাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং প্রতারণামূলক প্রচারণা সম্পর্কে সতর্ক করার উদ্যোগ আরও কার্যকর করা প্রয়োজন।

মমিনুল ইসলাম আরও বলেন, প্রতারণামূলক প্রচারণার মোকাবিলায় শুধু প্রতিরোধমূলক ব্যবস্থা যথেষ্ট নয়। এর বিপরীতে নির্ভরযোগ্য তথ্য ও ইতিবাচক বার্তাও তুলে ধরতে হবে। এ জন্য শেয়ারবাজারে শক্তিশালী আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি।

তার ভাষ্য, বাংলাদেশে বর্তমানে কোনো বৈশ্বিকভাবে স্বীকৃত বিনিয়োগ ব্যাংক কার্যক্রম পরিচালনা করছে না। দেশের অধিকাংশ আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানও আকারে ছোট এবং তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা সীমিত। ফলে শক্তিশালী ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গড়ে না ওঠায় শেয়ারবাজারের আস্থার সংকট কাটানো কঠিন হচ্ছে।

ব্যাংক খাতের উদাহরণ টেনে ডিএসই চেয়ারম্যান বলেন, এ খাতে নানা সমস্যা থাকলেও সুশাসন ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা এখনো রয়েছে। দুর্বল ব্যাংকগুলোর কারণে নানা সংকট তৈরি হলেও ভালো ব্যাংকগুলো প্রবৃদ্ধির সুযোগ পাচ্ছে। শেয়ারবাজারেও এ ধরনের শক্তিশালী ও আস্থাভাজন প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন।

শেয়ারবাজার নিয়ে নেতিবাচক খবরের আধিক্য তুলে ধরে মমিনুল ইসলাম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে বাংলাদেশের শেয়ারবাজার নিয়ে গত ১৫ দিনের সংবাদ ইতিবাচক, নিরপেক্ষ ও নেতিবাচক এই তিন শ্রেণিতে ভাগ করলে নেতিবাচক খবরের সংখ্যা অনেক বেশি দেখা যেতে পারে।

তার মতে, বাজারে ইতিবাচক খবর ও উদ্যোগ তৈরি করতে না পারলে নেতিবাচক খবরই বেশি প্রচার পায়। শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, মূলধারার সংবাদমাধ্যমেও নেতিবাচক খবরের প্রভাব বেশি থাকে। ফলে শেয়ারবাজারে নেওয়া ভালো উদ্যোগগুলো সাধারণ মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরতে না পারা একটি বড় দুর্বলতা।

তিনি আরও বলেন, শেয়ারবাজারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ও প্রচার কার্যক্রমের বাজেট তুলনামূলকভাবে কম। এ সীমাবদ্ধতার সুযোগ নিয়ে কারসাজিকারীরা নিজেদের বার্তা মানুষের কাছে বেশি কার্যকরভাবে পৌঁছে দিতে পারছে। তাই বাজারের ইতিবাচক উদ্যোগ তুলে ধরা এবং বিনিয়োগকারীদের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।

দেশের অর্থনীতির জন্য সুস্থ, শক্তিশালী ও কার্যকর শেয়ারবাজার গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মমিনুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকারের শেয়ারবাজার উন্নয়নে অঙ্গীকার রয়েছে। বিএসইসির বর্তমান নেতৃত্বের কার্যক্রম নিয়েও তিনি আশাবাদী।

শেয়ারবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা দূর করতে ডিজিটাল প্রতারণা ও ভুল তথ্যের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাজারের ইতিবাচক দিকগুলো তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বিনিয়োগকারীদের সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং নির্ভরযোগ্য তথ্য প্রচারে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

শেয়ারবাজারডিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা