বিয়ে করেছিলেন ভালোবেসে। কিন্তু বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই উধাও স্ত্রী। সঙ্গে নিয়ে যান কোটি কোটি টাকার সম্পদ। এখানেই শেষ নয়, তাকে হত্যার চেষ্টার ওঠে অভিযোগও। এরপর থেকে স্ত্রীকে খুঁজতে টানা ৯ বছর ধরে দুই দেশে ছুটেছেন এক চীনা ব্যবসায়ী।প্রাক্তন স্ত্রীকে খুঁজতে ৯ বছরে প্রায় ১ কোটি ৩০ লাখ ইউয়ান খরচ করেছেন ওই ব্যবসায়ী। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৮ কোটি টাকার সমান। ওই চীনা ব্যবসায়ীর দাবি, প্রাক্তন স্ত্রী শুধু বিপুল অর্থ আত্মসাৎ করেই পালিয়ে যাননি, পরিকল্পনা করেছিলেন তাকে হত্যারও। ঘটনাটি ব্যাপক আলোচনার জন...