Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জাহাজে পণ্য ওঠানামার কাজ দিচ্ছে না অ্যাসোসিয়েশন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১৯:৫৭
জাহাজে পণ্য ওঠানামার কাজ দিচ্ছে না অ্যাসোসিয়েশন

শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠান ডিভি হাজী আবদুল আজিজ অ্যান্ড কম্পানির সংবাদ সম্মেলন

উচ্চ আদালতের রায় আছে, চট্টগ্রাম বন্দরের নির্দেশনা আছে। এরপরও বহির্নোঙরে বড় থেকে ছোট জাহাজে পণ্য ওঠানামার কাজে নিয়োজিত ৬৯ বছরের পুরনো এক প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে নানাভাবে গড়িমসির অভিযোগ ওঠেছে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং ও বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে।

শিপ হ্যান্ডলিং প্রতিষ্ঠান ডিভি হাজী আবদুল আজিজ অ্যান্ড কম্পানি আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই অভিযোগ এনেছে অ্যাসোসিয়েশনের আগের ও বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার সংগীত শিল্পী আবদুল মান্নান রানার অভিযোগ, উচ্চ আদালতের আদেশ পাওয়ার পরও অ্যাসোসিয়েশন নেতারা জাহাজ বরাদ্দ দিতে বিভিন্নভাবে গড়িমসি করছেন। চট্টগ্রাম বন্দর থেকে তিনদফায় লিখিত নির্দেশ দেয় অ্যাসোসিয়েশনকে। এরপরও প্রতিষ্ঠানকে জাহাজ থেকে পণ্য নামানোর সুযোগ দিচ্ছে না। এই অবস্থায় আমরা বাধ্য হয়েই গণমাধ্যমে এসে প্রতিকার চাইছি।

এখানে বলে রাখা প্রয়োজন, জাহাজ বরাদ্দের আদেশ না মানায় ২৭ জুলাই চার শিপ হ্যান্ডলিং অপারেটর প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল করে বন্দর কর্তৃপক্ষ। সেগুলো হলো সী কোস্ট শিপিং এন্ড ট্রেডিং লিমিটেড, ইউনিয়ন ট্রেডার্স, প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড, বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশন।

এই চার প্রতিষ্ঠানের মালিক আগে অ্যাসোসিয়েশনের জাহাজ বরাদ্দ কমিটির দায়িত্বে ছিল। বন্দরের পক্ষ থেকে লাইসেন্স বাতিলের পর অ্যাসোসিয়েশন নতুন করে জাহাজ বরাদ্দ কমিটি গঠন করে। সেই কমিটিতে জাহাজ বরাদ্দের আবেদন করেও সাড়া পায়নি ডিভি আবদুল আজিজ এন্ড কম্পানি।

বিষয়টি বন্দরকে জানালে নতুন চার প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ দেয়া হয়। শোকজ পাওয়া প্রতিষ্ঠান হলো অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট মোহাম্মদ সরওয়ার হোসেনের বর্ণালী কর্পোরেশন, আমান উল্লাহ আল সগিরের স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেড, আনোয়ার হোসেন মজুমদারের জ্যাক শিপিং এন্ড লজিস্টিকস লিমিটেড এবং বদিউল আলমের এইচ সি মেরিন লিমিটেড। এরপরও জাহাজ বরাদ্দ দেয়নি অ্যাসোসিয়েশন।

নিজেকে বৈষম্যের শিকার হওয়া প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে আবদুল মান্নান রানা জানালেন, ‘আমরা যতবারই উচ্চ আদালত থেকে কাজের অনুমতি নিয়ে এসেছি। এরপরই সংগঠন কোন এক সদস্য নতুন একটি রিট মামলা করে সেটি ঠেকানোর চেষ্টা করেছেন। এরপর যখন রায় পক্ষে আসল তখন টেন্ডার বন্ধের অজুহাত দেখানো হলো। ফাইনালি যখন আমরা উচ্চ আদালত থেকে চূড়ান্ত অনুমতি পেলাম তখন অ্যাসোসিয়েশন সভাপতি বলল সদস্য ফি জমা দিয়ে নবায়ন করেন। সেটিও করলাম। এরপর বোর্ড মিটিং ডেকে সদস্যপদ দেয়ার কথা বললেন। পরে জানা গেলে সেটি সময়ক্ষেপণের কৌশল। এরপরও আমরা অপেক্ষা করেছি কিন্তু সুফল মেলেনি। এখনও কাজ দিতে নানা তালবাহানা করছে জাহাজ বরাদ্দ সিন্ডিকেট।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং ও বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনকেও অবৈধ সংগঠন অভিযুক্ত করে বলা হয়েছে, আগের কমিটির নেতা, হত্যা মামলার আসামিরা এখনো নেপথ্যে থেকে সংগঠন চালাচ্ছেন।

অভিযোগের জবাবে বাংলাদেশ শিপ হ্যান্ডলিং ও বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ সরওয়ার হোসেন সাগর সরাসরি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, ‘ডিভি আবদুল আজিজকে জিজ্ঞেস করেন কিভাবে তারা লাইসেন্স পেয়েছে।’ আর আদালত তো চূড়ান্তভাবে সেটির সুরাহা করেনি। মামলা বিচারাধীন আছে। কোন মামলা কখন শুনানি হবে তার সুষ্পষ্ট জবাব মেলেনি তার কাছে।

শিপ হ্যান্ডলিংডিভি হাজী আবদুল আজিজ অ্যান্ড কম্পানিসংবাদ সম্মেলনচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের