Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সালথায় সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিলেন আ.লীগ নেতা

ফরিদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৩৮
শেয়ার করুন:
সালথায় সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা দিলেন আ.লীগ নেতা

সংবাদ সম্মেলন করে পদত্যাগ করলেন আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেন মিয়া। ছবি: আগামীর সময়

দলীয় কোন্দল, অভ্যন্তরীণ নির্যাতন ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় সব পদ থেকে পদত্যাগ এবং রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া (৬৭)। কোনো চাপের মুখে তিনি পদত্যাগ করছেন না বলেও জানান।

আজ রবিবার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

দেলোয়ার হোসেন মিয়া জানান, তিনি সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ৪০ বছরের রাজনৈতিক জীবনে ২৫ বছর জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তার জীবনে ‘কালো অধ্যায়’ শুরু হয়। এজন্য তিনি ফরিদপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলু এবং ছোট ছেলে সাবেক সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুকে দায়ী করেন।

তিনি আরও অভিযোগ করেন, ২০১৫ সালের ১৯ আগস্ট ইউসুফদিয়া মাঠে এক জনসভায় বাবলু চৌধুরীর নির্দেশে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার বাড়ি ও দোকান ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি তার বাবা-মায়ের কবরও ভেঙে ফেলা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বিরুদ্ধে ১৬টি মামলা করা হয়। এসব মামলায় তাকে টানা এক বছর কারাগারে থাকতে হয়। পরে আদালত তাকে সব মামলা থেকে অব্যাহতি দেন বলে তিনি দাবি করেন।


আরও পড়ুন

রাতে বললেন গুজব, সকালে ভোল পাল্টালেন ইশরাক, দুপুরে দেবেন পদত্যাগের ঘোষণা

১৯ অক্টোবর ২০২৬

দলীয় অবস্থান তুলে ধরে দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বাবলু চৌধুরী ও লাবু চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ থাকলেও তিনি ছিলেন ‘নামমাত্র সভাপতি’। তার দাবি, দলের সবকিছু নিয়ন্ত্রণ করতেন বাবলু চৌধুরী ও লাবু চৌধুরী। বর্তমানে হামলা-মামলার শিকার হয়ে হাজারো নেতাকর্মী এলাকাছাড়া থাকলেও সভাপতি পদে থেকে তিনি সাধারণ মানুষ বা নেতাকর্মীদের কোনো আইনি সহায়তা দিতে পারেননি।



পদত্যাগের কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, পদে থেকেও যদি সাধারণ মানুষের উপকার করা না যায়, তাহলে সেই পদে থাকার কোনো যৌক্তিকতা নেই।

সংবাদ সম্মেলনের শেষে দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা কারও মনে কষ্ট দিয়ে থাকলে সবার কাছে ক্ষমা চান তিনি। রাজনীতির বাইরে থেকে বাকি জীবন সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জানান, কোনো চাপের কাছে মাথা নত করে পদত্যাগের সিদ্ধান্ত নেননি।

সংবাদ সম্মেলনআওয়ামী লীগ নেতাপদত্যাগসালথাফরিদপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য