Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

সালথা

সালথায় ইউপি চেয়ারম্যানের ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বক্তব্যের ভিডিও ভাইরাল
সালথায় ইউপি চেয়ারম্যানের ‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখব’ বক্তব্যের ভিডিও ভাইরাল
ফরিদপুরের সালথায় সমর্থকদের ‘অস্ত্র বানানোর’ নির্দেশ এবং ‘মার্ডার হলে আমি দেখব’—এমন বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে রফিক মোল্লার বিরুদ্ধে। সম্প্রতি উপজেলার উজিরপুর বাজারে আয়োজিত একটি সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে।ছড়িয়ে পড়া ভিডিওতে চেয়ারম্যান রফিক মোল্লাকে সমর্থকদের উদ্দেশে অস্ত্র তৈরির কথা বলতে এবং ভবিষ্যতে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলে তা তিনি দেখবেন—এমন বক্তব্য দিতে শোনা যায় বলে অভিযোগ উঠেছে। ভিডিওট...
সারা দেশ•৫ দিন আগে
সালথায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
সালথায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
ফরিদপুরের সালথায় ডোবার পানিতে পড়ে মো. আব্দুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের ঘটনা এটি। শিশু আব্দুর রহমান ওই গ্রামের রবি ফকিরের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে আমিনুর সরদারের ডোবার পাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আব্দুর রহমান। একপর্যায়ে সবার অগোচরে সে ডোবায় পড়ে যায়। এ সময় ইসমাইল হোসেন (৪) নামে আরেক শিশু তাকে পানিতে ডুবে যেতে দেখে পরিবারের সদস্যদের জানায়। স্থানীয়রা ডোবা থেকে উদ্ধার করে নগরকান্দা উপজ...
সারা দেশ•১১ দিন আগে
আড়াই মাস ধরে নিখোঁজ ১৩ বছরের ইমরান, সন্ধান চান বাবা-মা
আড়াই মাস ধরে নিখোঁজ ১৩ বছরের ইমরান, সন্ধান চান বাবা-মা
ফরিদপুরের সালথায় নিখোঁজের আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১৩ বছর বয়সী ইমরান খানের। ছেলে জীবিত থাকুক কিংবা মৃত—অন্তত তার সন্ধান চান বাবা-মা। সন্তানের অপেক্ষায় দিন কাটছে তাদের।ইমরান সালথার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের চুন্নু খানের বড় ছেলে। সংসারের অভাবের কারণে মাঝেমধ্যে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হতো সে।গত ১৪ জুন প্রতিবেশী শামীম মোল্যা (২১) ধান ভাঙানোর কথা বলে চুন্নুর কাছ থেকে ভ্যানটি নিয়ে বের হন। ভ্যানে ইমরানও ছিল। এরপর থেকে ইমরানের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজের তি...
সারা দেশ•২৪ দিন আগে
৫ কিলোমিটারে ঝুঁকি, দুর্ভোগও কম নয়
সোনাপুর-ময়েনদিয়া ● ৫ কিলোমিটারে ঝুঁকি, দুর্ভোগও কম নয়
ফরিদপুরের সালথার সোনাপুর-ময়েনদিয়া সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে পানি ও কাদা। এতে যানবাহন চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি, বাড়ছে দুর্ভোগ। প্রায় চার বছর ধরে সড়কটির এমন অবস্থা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি সোনাপুর ও ময়েনদিয়া এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এই সড়ক দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদেরও যাতায়াতের...
সারা দেশ•এক মাস আগে
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, মুখর আষাঢ়ের বিলের দুই পাড়
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, মুখর আষাঢ়ের বিলের দুই পাড়
ফরিদপুরের সালথায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকার বৈঠার ছন্দ, মাঝিদের প্রাণবন্ত স্লোগান আর দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে আষাঢ়ের বিলের দুই পাড়। নৌকা বাইচকে ঘিরে একই সঙ্গে বসে গ্রামীণ মেলা। এতে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।শুক্রবার (২৮ আগস্ট) বিকেল চারটার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামের বটতলা সংলগ্ন আষাঢ়ের বিলে খোয়াড় গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।নৌকা বাইচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা ছাড়াও দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক দর্শনা...
সারা দেশ•এক মাস আগে
খালেদা জিয়ার উদ্যোগে নারী শিক্ষায় বড় পরিবর্তন এসেছিল
শামা ওবায়েদ ● খালেদা জিয়ার উদ্যোগে নারী শিক্ষায় বড় পরিবর্তন এসেছিল
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।আজ রবিবার দুপুরে ফরিদপুরের সালথায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শামা ওবায়েদ বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম বাংলাদেশে মেয়েদের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছিলেন। এর মাধ্যমে তিনি শিক্ষাকে মানুষের দোরগোড়...
সারা দেশ•এক মাস আগে
পানির অভাবে পাট জাগ দিতে বাড়তি খরচ, বিপাকে চাষিরা
সালথা ● পানির অভাবে পাট জাগ দিতে বাড়তি খরচ, বিপাকে চাষিরা
পাট কাটার মৌসুমে জমিতে পানি নেই। ফলে পাট কেটে দূরের খাল, নদী কিংবা পুকুরে নিয়ে জাগ দিতে হচ্ছে ফরিদপুরের সালথার কৃষকদের। এতে বেড়েছে শ্রম ও পরিবহন খরচ। তবে সম্প্রতি খাল-বিল ও নদী-নালায় কিছুটা পানি আসায় পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত নদী, খাল ও বিলের পানিতে পাট জাগ থেকে আঁশ ছাড়াচ্ছেন কৃষকরা। কেউ আঁশ ছাড়াচ্ছেন, কেউ আঁশ ধুয়ে শুকানোর জন্য প্রস্তুত করছেন। এ সময় কৃষকদের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন জলাশয়।কৃষকরা...
সারা দেশ•২ মাস আগে
মাদক কারবারিকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার
সালথা ● মাদক কারবারিকে ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার
ফরিদপুরের সালথার একটি গ্রামে মাদকবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মাদক কারবারিকে ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিষ্ণুদী যুব উন্নয়ন সংগঠন এ ঘোষণা দেয়।আজ শুক্রবার বিকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেন অধ্যাপক কামরুল ইসলাম।তিনি বললেন, গ্রামের কোনো মাদক কারবারিকে সুনির্দিষ্ট প্রমাণসহ ধরিয়ে দিতে পারলে তাকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।...
সারা দেশ•৩ মাস আগে
সালথা ছাত্রদলে নতুন কমিটি: একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে ক্ষোভ
সালথা ছাত্রদলে নতুন কমিটি: একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে ক্ষোভ
একদিকে পদ পাওয়ার আনন্দে চলছিল মিছিল; অন্যদিকে সংবাদ সম্মেলন ডেকে ক্ষোভ ঝাড়ছিলেন পদবঞ্চিতরা। এ ঘটনা ফরিদপুরের সালথা ছাত্রদলের। সংগঠনটির উপজেলা পর্যায়ে আংশিক কমিটি ঘোষণা হয় গত ২২ জুন। এরপর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েসের সই করা বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয় আংশিক কমিটি। এতে রেজাউল ইসলাম রাজকে সভাপতি এবং সোহেল মাতুব্বরকে করা হয় সাধারণ সম্পাদক।ঘোষণার এক দিন পর গতকাল মঙ্গলবার বিকালে সালথা প্র...
সারা দেশ•৩ মাস আগে
সালথায় স্থানীয়দের অস্ত্র জমা, ফুল দিয়ে বরণ করল প্রশাসন
সালথায় স্থানীয়দের অস্ত্র জমা, ফুল দিয়ে বরণ করল প্রশাসন
ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পথে স্থানীয় বাসিন্দারা। স্বেচ্ছায় তারা নিজেদের কাছে থাকা দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে হস্তান্তর করেন। এ সময় অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।বুধবার (১০ জুন) বিকালে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অস্ত্র হস্তান্তর কর্মসূ...
সারা দেশ•৪ মাস আগে
সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বসতবাড়ি ভাঙচুর
সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০, বসতবাড়ি ভাঙচুর
ফরিদপুরের সালথায় একটি সালিশ বৈঠকে অংশগ্রহণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে  সংঘর্ষ হয়েছে। রবিবার (৭ জুন) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে।এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন প্রায় ২০টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। প...
সারা দেশ•৪ মাস আগে
ছাদের আনারস চাষ থেকে বাণিজ্যিক বাগান, সফলতার স্বপ্ন মিলনের
ছাদের আনারস চাষ থেকে বাণিজ্যিক বাগান, সফলতার স্বপ্ন মিলনের
ফরিদপুরের সালথা উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারস চাষ করে আলোচনায় এসেছেন কৃষি উদ্যোক্তা মিলন ফকির। উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে ৮ বিঘা জমিতে প্রায় ৮০ হাজার আনারসের চারা রোপণ করে তিনি গড়ে তুলেছেন একটি বৃহৎ বাগান। সফল ফলন হলে প্রায় ৮০ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। স্থানীয় ক...
সারা দেশ•৪ মাস আগে
সেতু যখন মরণফাঁদ
সালথা ● সেতু যখন মরণফাঁদ
প্রায় তিন যুগ আগে নির্মিত একটি সেতু এখন জীবনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারও মানুষ ও যানবাহন।এমন ঘটনা ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের ভয়াবহ ব...
সারা দেশ•৪ মাস আগে
সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
ফরিদপুরের সালথা উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাগদী মুরুটিয়া মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে স্কুল ম...
সারা দেশ•৫ মাস আগে
পাটের আবাদ বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক
পাটের আবাদ বাড়লেও খরচের চাপে দিশেহারা কৃষক
ফরিদপুরের সালথায় চলতি মৌসুমে পাটের আবাদ প্রায় ১০ শতাংশ বেড়ে ১৪ হাজার হেক্টরে পৌঁছেছে। অনুকূল আবহাওয়া ও কৃষকদের আগ্রহে ফলনের সম্ভাবনাও ভালো। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং বাজারদরের অনিশ্চয়তায় উদ্বেগে রয়েছেন কৃষকরা। উপজেলার মাঝারদিয়া, আটঘর, গট্টি, রামকান্তপুর, ভাওয়ালসহ বিভিন্ন ইউনিয়নে বিস্তীর্ণ মাঠ জুড়ে...
সারা দেশ•৫ মাস আগে
সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ
সালথায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধে ১৫ পরিবার অবরুদ্ধ
ফরিদপুরের সালথায় একমাত্র চলাচলের পথ বন্ধ হয়ে যাওয়ায় ১৫টি পরিবারের শতাধিক মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন। এতে শিক্ষা, কৃষিকাজ, চিকিৎসাসেবা ও দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তাদের।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের খর্দ লক্ষনদিয়া গ্রামের কাজী বাড়ি সড়ক এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যা...
সারা দেশ•৫ মাস আগে
সালথায় ভোট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
সালথায় ভোট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১২
ফরিদপুরের সালথায় ভোট দেওয়ার বিষয়কে কেন্দ্র করে মসজিদের ভেতরে তর্কের জেরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১২ জন আহত হওয়ার পাশাপাশি বাড়িঘর ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সালথা উপজেলার রামকান্ত...
সারা দেশ•৭ মাস আগে