Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সোনাপুর-ময়েনদিয়া

৫ কিলোমিটারে ঝুঁকি, দুর্ভোগও কম নয়

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ২০:২২
৫ কিলোমিটারে ঝুঁকি, দুর্ভোগও কম নয়

ছবি: আগামীর সময়

ফরিদপুরের সালথার সোনাপুর-ময়েনদিয়া সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে পানি ও কাদা। এতে যানবাহন চলাচলে তৈরি হচ্ছে ঝুঁকি, বাড়ছে দুর্ভোগ। প্রায় চার বছর ধরে সড়কটির এমন অবস্থা বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি সোনাপুর ও ময়েনদিয়া এলাকার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এই সড়ক দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক, অটোরিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদেরও যাতায়াতের অন্যতম মাধ্যম এটি।

রবিবার (৩০ আগস্ট) সরেজমিন দেখা যায়, সড়কের বিভিন্ন অংশের পিচ উঠে গেছে। কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। বিশেষ করে যোগারদিয়া বটতলা মেইন রোডসংলগ্ন অংশের অবস্থা বেশি খারাপ। গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহনগুলো কখনো সড়কের এক পাশ দিয়ে, আবার কখনো মাঝখান দিয়ে চলাচল করছে। এতে বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হচ্ছে।

বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়। গর্তে পানি ও কাদা জমে যাওয়ায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সহজে বোঝা যায় না। এতে মোটরসাইকেল চালকদের বেশি সমস্যায় পড়তে হয়। গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

সড়কে চলাচলকারী পাট ব্যবসায়ী আজিজাল মোল্যা, সেকেন্দার মাস্টার ও ব্যবসায়ী মো. রাজিব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় মানুষ কষ্ট করছে। বৃষ্টি হলে গর্তে পানি জমে যায়। তখন কোনটি রাস্তা আর কোনটি গর্ত, তা বোঝা যায় না। যানবাহন চলাচলে প্রায়ই ঝুঁকি তৈরি হয়।

তারা বলেন, এই সড়ক দিয়ে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। সড়কের খারাপ অবস্থার কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে সড়কটি সংস্কার করা দরকার।

সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া বলেন, সড়কটি প্রশস্ত করার জন্য নতুন একটি প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে সড়কটির উন্নয়নকাজ করা হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, সড়কটির সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে দ্রুত উন্নয়নকাজ শুরু করা হবে।

সোনাপুর-ময়েনদিয়াসালথাসড়কঝুঁকি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি