নাঈমের পর এবার সালথায় ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
সালথা (ফরিদপুর) প্রতিনিধি

মো. শাকিল হোসেন। সংগৃহীত ছবি
ফরিদপুরে সালথা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শাকিল আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানিয়েছেন, শাকিলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোয় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে।
একদিন আগে একই কমিটির আরেক সহসভাপতি মো. নাঈমুজ্জামান নাঈমকে গ্রেপ্তার করা হয়।
গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার মাঝারদিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।




