Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

ছাত্রলীগ-নেতা

জবিতে ককটেল বিস্ফোরণ : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে
জবিতে ককটেল বিস্ফোরণ : নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় রিমান্ড শেষে নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা অর্থ সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ নাজমুল আলম টুটুল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়। আরও প...
আদালত•২ দিন আগে
৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা
৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় সাবেক ছাত্রলীগ নেতা
স্ত্রীর জানাজায় অংশ নিতে ৩ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি সাবেক ছাত্রলীগ নেতা রুবেল হোসেন।আজ সোমবার বিকাল ৩টার দিকে মাগুরা কারাগার থেকে তিনি প্যারোলে মুক্তি পান বলে কারা সূত্রে জানা গেছে।এর আগে সোমবার সকালে মাগুরা পৌরসভার স্টেডিয়াম পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রিতুর ৯ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চ...
সারা দেশ•৮ দিন আগে
পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৭
পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৭
ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। আজ সোমবার ৪১ জনের বিরুদ্ধে এ মামলা করে পুলিশ। এ ছাড়া ৭০ থেকে ৮০জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা (৩০), ও শহিদুল ইসলাম (২৮)। আরও পড়ুন...
সারা দেশ•৮ দিন আগে
মাকে নিয়ে ছাত্রলীগ নেতার মিছিল, গ্রেপ্তার ৫
মাকে নিয়ে ছাত্রলীগ নেতার মিছিল, গ্রেপ্তার ৫
রাজবাড়ীর পাংশায় মাকে সঙ্গে নিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতা। এই মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর ৫ জনকে গ্রেপ্তার  করেছে পুলিশ। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম।গ্রেপ্তাররা হলেন- পাংশার বাহাদুরপুর ইউনিয়নের বাগমারা গ্রামের সালেক প্রামানিকের ছেলে সাইফুল প্রামানিক, টিক্কা প্রামানিকের ছেলে ইরান প্রামানিক, ফজলুল হকের ছেলে রাব্বি হোসেন, মেঘনা (উত্তরপাড়া) গ্রামের রজব মোল্লার ছ...
সারা দেশ•৮ দিন আগে
পুলিশের ওপর হামলা চালিয়ে ছাড়িয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
পুলিশের ওপর হামলা চালিয়ে ছাড়িয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে স্বজন-সমর্থকরা। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।আজ রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মো. সিরাজ মোল্লা। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের এ...
সারা দেশ•৯ দিন আগে
দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ গ্রেপ্তার
দেওয়ানগঞ্জে ছাত্রলীগ নেতা শ্রাবণ গ্রেপ্তার
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনে করা একটি মামলায় ছাত্রলীগ নেতা রিয়াদুল ইসলাম শ্রাবণকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের বেলতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার রিয়াদুল ইসলাম শ্রাবণ দেওয়ানগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেওয়ানগঞ্জ পৌর ছাত্রলীগের সদস্য। আরও পড়ুন সাফ চ্যাম্পিয়নশিপের মেডিকেল সাপোর্টে ইউনাইটেড হাসপাতাল...
সারা দেশ•১১ দিন আগে
ফটোশপ ‍দিয়ে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়াতেন ছাত্রলীগ নেতা
ফটোশপ ‍দিয়ে শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়াতেন ছাত্রলীগ নেতা
বাস্তবে ঘটেনি, অথচ ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে শ্রমিক নির্যাতনের দৃশ্য। ফটোশপের মাধ্যমে তৈরি এসব ভুয়া ছবি ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।এ ঘটনায় মিজানুর রহমান (২৮) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা-পুলিশ।  আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আরএমপি।গ্রেপ্তার...
সারা দেশ•১৪ দিন আগে
ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে দেওয়া হলো পুলিশে
ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে দেওয়া হলো পুলিশে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে হল প্রশাসনের মাধ্যমে শাহবাগ থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়েছে।আজ রবিবার বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, শিক্ষার্থীদের হাতে আটক হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম অর্ক সাহা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক।হলের প্রভোস্ট দেবাশীষ পাল আগামীর সময়কে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা হলে থেকে তার অনুসারীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করেন মর্মে খবর পেয়ে শিক্ষার্থ...
ক্যাম্পাস•১৫ দিন আগে
সিলেটে মিছিলের প্রস্তুতিকালে দুই ছাত্রলীগ নেতা আটক
সিলেটে মিছিলের প্রস্তুতিকালে দুই ছাত্রলীগ নেতা আটক
সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।আটক দুজনের মধ্যে একজন ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং অন্যজন সাধারণ সম্পাদক। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। আরও পড়ুন ভারতে পাচার হচ্ছিল ১৫ লাখ টাকার রসুন, চাঁদের গাড়িসহ আটক ২৭ অক্টোবর ২০২৬ আটকের বিষয়টি জা...
সারা দেশ•২০ দিন আগে
ছাত্রলীগ নেতাদের আটকে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ছাত্রলীগ নেতাদের আটকে টাকা আদায়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যান এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে আটকে ১০ ঘণ্টা নির্যাতন করে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে। টাকা আদায়ের পরে আহত অবস্থায় তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। গতকাল বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত তাদের নির্যাতন করা হয় বলে অভিযোগ। আজ বৃহস্পতিবার সকালে আহত অবস্থায় ওই চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় মোহাম্মাদপুর থানার ওসি আব্দুল হালিম। গ্রেপ্তাররা হলেন জালাল উদ্দিন (৩২), নাঈম হাসান ডালিম (৩২), মাহমুদুল হাসান...
রাজধানী•২৫ দিন আগে
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা
‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আহ্বায়ক আতাউস সামাদ বাবু। তার এ স্ট্যাটাস ঘিরে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। তার এ বক্তব্যকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা।গতকাল শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আতাউস সামাদ দাবি করেন, তাকে গ্রেপ্তারের জন্য এএসআই দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন। তবে সেসময় তিনি বাড়িতে ছি...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
ভারত থেকে এলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
ভারত থেকে এলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে আনা হয়েছে।আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তার মরদেহ দেশে প্রবেশ করে। সেখান থেকে মরদেহ ঢাকায় নেওয়া হবে। জানাজা শেষে নেওয়া হবে চট্টগ্রামের রাউজানে তার গ্রামের বাড়িতে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মরদেহ দেশে আসার বিষয়টি নিশ্...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজিবপুর ● সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কুড়িগ্রামের রাজিবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ম ন ফ বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, রৌমারীর সুমা আক্তারকে গোপনে তালাক দেওয়ার পরও তার সঙ্গে সংসার চালিয়ে যান বিদ্যুৎ সরকার। তাদের দাম্পত্য জীবনে এক সন্তানের জন্ম হয়। এদিকে, তালাকের বিষয়টি গোপন রেখে তিনি ঢাকায় জুঁই নামের এক নারীকে বিয়ে করেছেন বলেও জানা গেছে। ওই নারী জুঁই নারিকেল তেল উৎপাদনকারী প্রতিষ...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুদকের আবেদনে এ আদেশ দেন। আরও পড়ুন আন্তর্জাতিক গ্র্যান্ট প্রতিযোগিতায় বাংলাদেশিদের প্রকল্প চেয়েছে রসাটম ০৫ অক্টোবর ২০২৬ এদিন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জা...
আদালত•প্রায় ১ মাস আগে
নাঈমের পর এবার সালথায় ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
নাঈমের পর এবার সালথায় ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার
ফরিদপুরে সালথা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি মো. শাকিল হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাকিল আটঘর ইউনিয়নের পশ্চিম বিভাগদী গ্রামের আনোয়ার মোল্যার ছেলে। আরও পড়ুন কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা নবী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ০১ অক্টোবর ২০২৬...
সারা দেশ•প্রায় ২ মাস আগে
চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তির নাম নাঈম পারভেজ সজল (৪০)। তিনি চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক। নাঈম শহরের আরাম পাড়া এলাকার বাসিন্দা।গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার টি অ্যান্ড টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরও পড়ুন...
সারা দেশ•২ মাস আগে
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রলীগ নেতা
বাবার জানাজা ও দাফনে অংশ নিতে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান জেমস। আজ শনিবার রাত ৯টার দিকে নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে বাবার জানাজায় অংশ নেন তিনি। পরে কবরস্থানে দাফন শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে নেওয়া হয়।জেমসের বাবা আবুল কালাম আজাদ শনিবার দুপুরে মারা যান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হলে অনুমোদন দেওয়া হয়। পরে দুই ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুলিশি পাহারায় তিনি বাবার...
সারা দেশ•৩ মাস আগে
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে একা‌ধিক ছাত্রলীগ নেতা
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে একা‌ধিক ছাত্রলীগ নেতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে ফ্যামিলি কার্ডশুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ তা‌লিকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতাকর্মীর নাম উঠে েএসেছে। বিষয়‌টি নিয়ে নিয়োগ কমিটির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৬টি ইউনিয়নে ফ্যামিলি কার্ডশুমারির সুপারভাইজার পদে ৭৬ জন ও তথ্য সংগ্রহকারী পদে ৫৩৯ জন আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে গত বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলা প্রশাসন মির্জাগঞ্জ ফেসবুক আইডিতে প্রাথমিকভাবে নির্বাচিত, রিজার্ভ ও অপেক্ষমাণ সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের...
সারা দেশ•৩ মাস আগে
এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে
রাজধানীর ধানমন্ডি মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন নাঈমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে তাকে ১১ মামলায় গ্রেপ্তার দেখানো হলো।এদিন আসামি নাঈমকে আদালতে হাজির করা হয়। এ সময় তার উপস্থিতিতে শুনানি হয়। তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি গ্রেপ্তার না দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদাল...
আদালত•৪ মাস আগে
মাস্টার্সের ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মাস্টার্সের ভাইভা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সজিব আলী (২৪) গ্রেপ্তার হয়েছেন।আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দেয়।গ্রেপ্তার সজিব আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ভা...
সারা দেশ•৫ মাস আগে