নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিদ্দিকী নাজমুল আলম
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শাহজাহান কবির দুদকের আবেদনে এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী এ আবেদন করেন।
আবেদনে তিনি উল্লেখ করেন, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থপাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানেরতার বিদেশ গমন রহিত করা আবশ্যক।
সিদ্দিকী নাজমুল আলম ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরেই বিদেশে রয়েছেন।




