Agamir Somoy E-Paper
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
শিশুদের সংগীত শিক্ষায় উয়েরার গুরুগৃহ
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বাণিজ্য

আন্তর্জাতিক গ্র্যান্ট প্রতিযোগিতায় বাংলাদেশিদের প্রকল্প চেয়েছে রসাটম

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৯
আন্তর্জাতিক গ্র্যান্ট প্রতিযোগিতায় বাংলাদেশিদের প্রকল্প চেয়েছে রসাটম

সংগৃহীত ছবি

পরিবেশ ও সামাজিক উদ্ভাবন নিয়ে আন্তর্জাতিক গ্র্যান্ট প্রতিযোগিতার আয়োজন করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম। প্রতিযোগিতায় বাংলাদেশসহ সাত দেশের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছ থেকে প্রকল্প প্রস্তাব আহ্বান করা হয়েছে।

‘ইন্টারন্যাশনাল গ্র্যান্ট কম্পিটিশন অন এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইনোভেশন’ শীর্ষক প্রতিযোগিতার মাধ্যমে পরিবেশ সুরক্ষা, সামাজিক উন্নয়ন এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উদ্ভাবনী উদ্যোগকে সহায়তা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পরিবেশ ও বিভিন্ন কমিউনিটির প্রয়োজন বিবেচনায় নিয়ে নতুন কিংবা চলমান প্রকল্প জমা দেওয়ার আহ্বান জানিয়েছে রসাটম।

প্রতিযোগিতার আওতায় মোট ১০টি বিষয়ে প্রকল্প গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে যুব ও পরিবেশগত শিক্ষা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও এনজিওকে সহায়তা, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে তোলা, নগরভিত্তিক কমিউনিটি উন্নয়ন, প্রাণী কল্যাণ, খেলাধুলা ও স্বাস্থ্যকর জীবনযাপন, সামাজিক উদ্যোগে ডিজিটাল সমাধান, জনপরিসরের উন্নয়ন এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক প্রকল্প।

আরও পড়ুন

১০ তলা ভবনে সিঁড়ি বেয়ে উঠা-নামা

০৫ অক্টোবর ২০২৬

রসাটম জানিয়েছে, প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য হলো স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে মানুষের অংশগ্রহণ বাড়ানো এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা। পাশাপাশি তরুণদের নেতৃত্বে পরিচালিত উদ্যোগ, স্থানীয় ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সামাজিক সমস্যার সমাধানে নতুন পদ্ধতি উদ্ভাবনেও গুরুত্ব দেওয়া হবে।

২০২৬ সালের মূল প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও হাঙ্গেরি, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, তুরস্ক ও উজবেকিস্তানের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অংশ নিতে পারবে। এ ছাড়া ‘আর্কটিক: ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ নামে একটি বিশেষ বিভাগ প্রথমবারের মতো বিশ্বব্যাপী আবেদনকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

বিশেষ এই বিভাগে আর্কটিক বা সুমেরু অঞ্চলের টেকসই অর্থনৈতিক উন্নয়ন, লজিস্টিকস, বিজ্ঞান এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে— এমন শিক্ষামূলক, বৈজ্ঞানিক, প্রচারমূলক ও যুব-নেতৃত্বাধীন প্রকল্পকে উৎসাহিত করা হবে। এ বিভাগে এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, যুব সংগঠন, জাদুঘর ও পরিবেশগত শিক্ষা নিয়ে কাজ করা সংগঠনগুলো আবেদন করতে পারবে।

আবেদনকারীদের প্রকল্পের প্রাসঙ্গিকতা, বাস্তবায়নযোগ্যতা, অর্থনৈতিক কার্যকারিতা, পদ্ধতিগত কাঠামো এবং দীর্ঘমেয়াদি প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। নির্বাচিত প্রকল্পগুলো অনলাইনে বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচনা করা হবে।

আবেদন জমা দেওয়ার শেষ সময় ১ নভেম্বর। প্রতিযোগিতার ফলাফল আগামী বছরের জানুয়ারিতে ঘোষণা করা হবে। নির্বাচিত প্রকল্পগুলো অনুদান পাওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের সময় সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ ও কারিগরি সহায়তার সুযোগ পাবে।

বাংলাদেশের পরিবেশ, সামাজিক উন্নয়ন, তরুণদের অংশগ্রহণ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর জন্য এ প্রতিযোগিতা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উদ্যোগ তুলে ধরার পাশাপাশি অর্থায়ন ও বিশেষজ্ঞ সহায়তা পাওয়ার একটি সুযোগ তৈরি করেছে।

গ্র্যান্ট প্রতিযোগিতারসাটম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    আ. লীগের দুই পক্ষকে নিয়ে টানাটানি বিএনপির দুই এমপির

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    বিয়ে বিচ্ছেদের ঘোষণা প্রীতম-শেহতাজের

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    সালমানের বন্ধুর ছেলে ‘দেখতে সালমানের মতো’

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?