কুমিল্লার স্বেচ্ছাসেবক লীগ নেতা নবী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

মো. নুর নবী। সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তিতাস উপজেলা শাখার সাবেক সভাপতি মো. নুর নবীকে (৫০) গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার নবী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের ডাক্তার আমিরুল মিয়ার ছেলে। তিনি উপজেলার ৩ নম্বর বলরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
নুর নবীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি মো. মমিরুল হক।
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি তিনি। এরপর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন তিনি।




