Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সালথা ছাত্রদলে নতুন কমিটি: একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে ক্ষোভ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৫:৫৫
সালথা ছাত্রদলে নতুন কমিটি: একদিকে আনন্দ মিছিল, অন্যদিকে ক্ষোভ

সালথায় নতুন কমিটিতে পদ পাওয়া ছাত্রদল নেতাদের আনন্দ মিছিল (বামে), পদবঞ্চিতদের সংবাদ সম্মেলন (ডানে)। ছবি: আগামীর সময়

একদিকে পদ পাওয়ার আনন্দে চলছিল মিছিল; অন্যদিকে সংবাদ সম্মেলন ডেকে ক্ষোভ ঝাড়ছিলেন পদবঞ্চিতরা। এ ঘটনা ফরিদপুরের সালথা ছাত্রদলের। সংগঠনটির উপজেলা পর্যায়ে আংশিক কমিটি ঘোষণা হয় গত ২২ জুন। এরপর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিদুল হাসান কায়েসের সই করা বিজ্ঞপ্তিতে ঘোষণা করা হয় আংশিক কমিটি। এতে রেজাউল ইসলাম রাজকে সভাপতি এবং সোহেল মাতুব্বরকে করা হয় সাধারণ সম্পাদক।

ঘোষণার এক দিন পর গতকাল মঙ্গলবার বিকালে সালথা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। একই সময়ে সালথা বাজার এলাকায় নবগঠিত কমিটির নেতাকর্মীরা বের করেন আনন্দ মিছিল।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলমের অভিযোগ, দলের ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের যথাযথ মূল্যায়ন না করে মনগড়া কমিটি করা হয়েছে।

তিনি বলেছেন, ‘দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা, একাধিক মামলা মোকাবিলা করা এবং দলের দুর্দিনে পাশে থাকা অনেক নেতাকর্মীর নাম নতুন কমিটিতে রাখা হয়নি। এমনকি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করলেও আমার নাম কমিটির কোনো পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়নি।’

সাইফুলের দাবি, সম্প্রতি রাজনীতিতে যুক্ত হওয়াদের কমিটিতে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদ।

অন্যদিকে সালথা বাজার এলাকায় নবগঠিত কমিটির মিছিল থেকে বিতরণ হয় মিষ্টি। এ সময় নতুন নেতাদের ভাষ্য, নেতৃত্ব যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের কার্যক্রম বিবেচনায় নিয়েই গঠন করা হয়েছে এই কমিটি।

তাদের মতে, দীর্ঘ এক যুগ পর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণার ফলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে শক্তিশালী হবে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি।

ফরিদপুরসালথাছাত্রদল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার