Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সালথা

সেতু যখন মরণফাঁদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ১৭:২০
সেতু যখন মরণফাঁদ

ছবি: আগামীর সময়

প্রায় তিন যুগ আগে নির্মিত একটি সেতু এখন জীবনের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে এলাকাবাসীর জন্য। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সেতুটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারও মানুষ ও যানবাহন।

এমন ঘটনা ফরিদপুরের সালথার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর সেতুটি নির্মিত হয়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে এটির অবস্থা ঝুঁকিপূর্ণ। সেতুর বিভিন্ন অংশের রেলিং ভেঙে গেছে। কোথাও ঝুলে আছে, আবার কোথাও সম্পূর্ণ বিচ্ছিন্ন। বাজারসংলগ্ন অংশে বাঁশের কঞ্চি ও ডালপালা দিয়ে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে রেলিং।

সেতুর পলেস্তারা খসে ভেতরের রড বের হয়ে গেছে। অনেক রডে ধরেছে মরিচা। মাঝখানের পাটাতনের কয়েকটি অংশ ভেঙে নিচে পড়ে যাওয়ায় সেখানে অস্থায়ীভাবে কাঠ বসিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। মাঝের জোড়া পিলার দেবে সেতুর ওপর ছোট-বড় খানাখন্দ তৈরি হয়ে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, সেতুটি এতটাই সরু যে একটি ভ্যান পার হওয়ার সময় বিপরীত দিকের আরেকটি ভ্যানকে দাঁড়িয়ে থাকতে হয়। কোনো যানবাহন চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে। এতে আতঙ্ক নিয়েই পারাপার করতে হয় সাধারণ মানুষকে।

স্থানীয় ইউপি সদস্য ও কাগদী গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান হাবিবের ভাষ্য, সেতুটি নিয়ে সব সময় আতঙ্কে থাকি। কখন ভেঙে বড় দুর্ঘটনা ঘটে! নতুন সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এলাকাবাসীর স্বস্তি নেই।

এ বিষয়ে স্থানীয়দের ভাষ্য, কাগদী বাজারসংলগ্ন এই সেতু ব্যবহার করে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। এ ছাড়া বাজার, মসজিদ, মন্দির, ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে যেতে দুই পাড়ের মানুষের প্রধান ভরসা এই সেতু। বিশেষ করে হাটের দিন কৃষিপণ্যবোঝাই ভ্যান নিয়ে চলাচলে চরম ঝুঁকি নিতে হয়।

এলাকাবাসীর অভিযোগ, নতুন সেতু নির্মাণের আশ্বাস মিললেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। মাঝে মধ্যে কর্মকর্তারা এসে মাটি পরীক্ষা করে গেলেও কাজ শুরু হয়নি। দ্রুত পুরোনো সেতু অপসারণ করে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

সালথা উপজেলা প্রকৌশলী মো. আবু জাফর মিয়া জানালেন, সেতুটির অবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেতুর পাটাতন ও রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন একটি সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই দ্রুত হবে কাজ।

সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন জানান, এখানে নতুন ব্রিজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকল্পটি পাস হলে ব্রিজটি নির্মিত হবে।

সালথাসেতুপলেস্তারা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার