Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সালথা

পানির অভাবে পাট জাগ দিতে বাড়তি খরচ, বিপাকে চাষিরা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৫:৫৩
পানির অভাবে পাট জাগ দিতে বাড়তি খরচ, বিপাকে চাষিরা

ছবি: আগামীর সময়

পাট কাটার মৌসুমে জমিতে পানি নেই। ফলে পাট কেটে দূরের খাল, নদী কিংবা পুকুরে নিয়ে জাগ দিতে হচ্ছে ফরিদপুরের সালথার কৃষকদের। এতে বেড়েছে শ্রম ও পরিবহন খরচ। তবে সম্প্রতি খাল-বিল ও নদী-নালায় কিছুটা পানি আসায় পাটের আঁশ ছাড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত নদী, খাল ও বিলের পানিতে পাট জাগ থেকে আঁশ ছাড়াচ্ছেন কৃষকরা। কেউ আঁশ ছাড়াচ্ছেন, কেউ আঁশ ধুয়ে শুকানোর জন্য প্রস্তুত করছেন। এ সময় কৃষকদের ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন জলাশয়।

কৃষকরা জানালেন, চলতি মৌসুমের শুরু থেকেই পাটচাষে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় অনেক জমিতে সেচ দিতে হয়েছে। পাট কাটার সময়ও জমিতে পানি না থাকায় কাটা পাট নিয়ে যেতে হয়েছে দূরের জলাশয়ে। এতে উৎপাদন খরচ বেড়েছে।

সালথা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ২৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে তোষা পাটের বিভিন্ন জাতের আবাদ রয়েছে। সবচেয়ে বেশি আবাদ হয়েছে জেআরও-৫২৪ (নাবিল) জাতের পাটের।


আরও পড়ুন

ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে অনিয়ম, ইউএনও-সমাজসেবা অফিসে তালা

১১ আগস্ট ২০২৬

সালথার কৃষকদের কাছে পাট ও পেঁয়াজ অন্যতম প্রধান অর্থকরী ফসল। এসব ফসলের ওপর নির্ভর করে উপজেলার অনেক কৃষক পরিবারের জীবিকা। তাই পাটের ফলন ও বাজারদরের ওপর তাদের আয় অনেকটাই নির্ভরশীল।


যদুনন্দী এলাকার পাটচাষি মিরাজ মোল্যা বললেন, ‘পাট কাটার সময় জমিতে পানি ছিল না। তাই পাট কেটে যানবাহনে করে খাল ও নদীতে নিয়ে জাগ দিতে হয়েছে। এতে বাড়তি খরচ হয়েছে। এখন পাটের আঁশ ছাড়ানোর কাজ করছি। পাটের দাম ভালো না পেলে আমাদের লোকসান হবে।’

আরেক কৃষক আলী বিশ্বাস মনে করেন, ‘কেউ কেউ পুকুরে পানি দিয়ে পাট জাগ দিয়েছেন। পাট পরিবহন, জাগ দেওয়া ও শ্রমিকের পেছনে খরচ বেড়েছে। তাই উৎপাদন খরচের সঙ্গে মিল রেখে পাটের ন্যায্যমূল্য চাই।’

উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী বলেছেন, মৌসুমের শুরুতে বৃষ্টি না থাকায় কৃষকদের বাড়তি সেচ দিতে হয়েছে। পাট কাটার সময়ও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় অন্যত্র নিয়ে জাগ দিতে হয়েছে। এতে কৃষকদের খরচ কিছুটা বেড়েছে। বর্তমানে পাটের আঁশ ছাড়ানোর কাজ চলছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিমের ভাষ্য, চলতি মৌসুমে সালথায় ১৩ হাজার ২৯০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আবাদ শুরুর সময় থেকেই কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। এখন পাট কাটা ও আঁশ ছাড়ানোর কাজ চলছে। তবে আবহাওয়ার কারণে এ বছর পাটের ফলন খুব বেশি ভালো হয়নি।

সালথাচাষিপাটজাগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার