Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিলাসী জীবন ছেড়ে জনকল্যাণে আতিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সালথায় স্থানীয়দের অস্ত্র জমা, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২২:২২
সালথায় স্থানীয়দের অস্ত্র জমা, ফুল দিয়ে বরণ করল প্রশাসন

সালথায় স্থানীয়দের অস্ত্র জমাদান— সংগৃহীত ছবি

ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্র জমা দিয়ে শান্তির পথে স্থানীয় বাসিন্দারা। স্বেচ্ছায় তারা নিজেদের কাছে থাকা দেশীয় অস্ত্র প্রশাসনের কাছে হস্তান্তর করেন। এ সময় অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১০ জুন) বিকালে মাঝারদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অস্ত্র হস্তান্তর কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন গ্রামের মানুষ এতে অংশ নেন এবং স্বেচ্ছায় নিজেদের কাছে থাকা দেশীয় অস্ত্র জমা দেন। শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে নেওয়া এই উদ্যোগকে স্বাগত জানান সবাই।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এবং সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ। এ ছাড়া পুলিশ পরিদর্শক ইন্দ্রজিৎ মল্লিক, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ছে

১১ জুন ২০২৬

প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা ইসলাম বলেছেন, ‘সমাজ থেকে সহিংসতা ও অপরাধ নির্মূলে জনগণের সহযোগিতা অপরিহার্য। অস্ত্র জমা দিয়ে যারা শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন, তারা একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।’


অনুষ্ঠানে বক্তারা আরও বলেছেন, অবৈধ অস্ত্রের বিস্তার সমাজে অস্থিরতা ও অপরাধপ্রবণতা বাড়ায়। তাই অস্ত্রমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। তাদের মতে, শাস্তির ভয় নয়, বরং সম্মান ও স্বীকৃতির মাধ্যমে মানুষকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করা গেলে সামাজিক পরিবর্তন আরও কার্যকর হয়।

স্থানীয়রা জানান, অস্ত্র জমাদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার এই উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। অনুষ্ঠান শেষে সবাই শান্তি, সম্প্রীতি ও অপরাধমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সালথাফরিদপুরস্থানীয়দের অস্ত্র জমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার