Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

সংস্কারের সময় সমন্বিত উদ্যোগ জরুরি

নাঈমুল মাসুম
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৫:৫০
সংস্কারের সময় সমন্বিত উদ্যোগ জরুরি

প্রতীকী ছবি

মেগা প্রকল্প, উড়ালসড়ক আর নতুন সেতুর ঝকমকে চিত্রে দেশের দৃশ্যমান উন্নয়ন স্পষ্ট। তবে এই আলো ঝলমলে মানচিত্রের আড়ালে প্রতিদিনের সড়কযাত্রা সাধারণ মানুষের কাছে চরম অনিশ্চয়তার নাম। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে ৩০ হাজার ৭৭৫টি দুর্ঘটনায় ৩৩ হাজার ২৫৬ জন নিহত ও ৫০ হাজার ৮৮৭ জন আহত হয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৭টি দুর্ঘটনায় ১৮ জনের বেশি প্রাণ হারাচ্ছেন। দেশের বহু সড়ক আজ খানাখন্দে জর্জরিত। বর্ষার পানি জমে সৃষ্টি হয় জনভোগান্তি। এ ছাড়া আলোহীন পথ, ভাঙা সেতু, বিপজ্জনক বাঁক মৃত্যুঝুঁকি তৈরি করছে। দুঃখজনক হলো, এই মারাত্মক অনিরাপত্তা আমাদের কাছে দিনে দিনে স্বাভাবিক হয়ে উঠছে। সাময়িক মেরামতের বদলে প্রয়োজন স্থায়ী সমাধান।

দুর্ঘটনার সব দায় শুধু চালকের ওপর চাপিয়ে দিলে আসল সমস্যা অধরাই থেকে যাবে। নিম্নমানের নির্মাণ, দুর্বল রক্ষণাবেক্ষণ, অতিরিক্ত মালবোঝাই যান, সমন্বয়হীনভাবে রাস্তা খোঁড়াখুঁড়ি এবং পরিকল্পনার অভাবও সমান দায়ী। তাই দুর্ঘটনার পর ব্যবস্থা নেওয়ার বদলে আগেই প্রতিরোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এর জন্য প্রতিটি সড়ক ও সেতুর নিয়মিত নিরাপত্তা অডিট করা, দুর্ঘটনাপ্রবণ স্থান সংস্কার, দখলমুক্ত ফুটপাত, পর্যাপ্ত আলো ও কার্যকর সংকেত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে চালকের প্রশিক্ষণ, নির্দিষ্ট কর্মঘণ্টা ও যানবাহনের ফিটনেস কঠোরভাবে তদারক করতে হবে। উন্নয়নের প্রকৃত সাফল্য নির্মিত সড়কের দৈর্ঘ্যে নয়, মানুষের নিরাপদে বাড়ি ফেরার মধ্যে নিহিত। যে পথে শিশু স্কুলে যায়, রোগী হাসপাতালে পৌঁছান, শ্রমিকের ঘাম ঝরে— সেই পথের প্রতিটি ইঞ্চির সঙ্গে জীবন জড়িয়ে আছে। রাষ্ট্রকে তাই শুধু কিলোমিটারের হিসাব না করে জীবনের নিরাপত্তার হিসাব করতে হবে।

লেখক: কবি, ফেনী

সড়ক দুর্ঘটনাসড়কে মৃত্যুআগামীর সময়কলামমতামত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!