গোলের
পর আচমকা শ্মশানের নীরবতা। ৮৬ মিনিটে আবদুল
সামাদের গোলের পরই অনেকটা স্পষ্ট
হয়ে যায়, কী আছে
বাংলাদেশের ভাগ্যে। কিন্তু বিস্ময় জাগিয়েছে গোল হজমের পরও
ফুটবলারদের স্থবিরতা, বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকা।
ম্যাচে এগিয়ে থাকা পাকিস্তানের পক্ষে
সময় নষ্ট করা মানায়,
অথচ মাঠে সেটা করছে
বাংলাদেশ? কোচ থমাস ডুলি
বললেন, খেলোয়াড়রা খুব সম্ভবত শোকে
পাথর হয়ে গিয়েছিলেন।
খেলা
শেষে ডুলি বলেছেন, ‘ম্যাচের
শেষ কয়েক মিনিটে— যখন ভাবছেন দেশের
জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে,
সাফ টুর্নামেন্ট জয়ের এত বড় একটি...