Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

বরগুনা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলনেতার হামলা, বন্ধ এক্স-রে সেবা
হাসপাতালে স্বেচ্ছাসেবক দলনেতার হামলা, বন্ধ এক্স-রে সেবা
বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এ সময় এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে মেশিনটি অকেজো হয়ে পড়েছে। ফলে বন্ধ রয়েছে হাসপাতালের এক্স-রে বিভাগের কার্যক্রম।মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের এক্স-রে কক্ষে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. আবুল হোসেন। তিনি হাসপাতালের এক...
সারা দেশ•প্রায় ১ ঘণ্টা আগে
সিডরের ১৯ বছর, ক্ষত এখনো বরগুনাজুড়ে
সিডরের ১৯ বছর, ক্ষত এখনো বরগুনাজুড়ে
স্বজনের খোঁজে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছুটছিলেন কেউ। খুঁজছিলেন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া স্বজনের মরদেহ। চারদিকে ভাঙা ঘরবাড়ি, উপড়ে পড়া গাছ আর পানিতে ভাসছিল নিথর দেহ। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর বরগুনার উপকূল জুড়ে ছিল এমনই ভয়াবহ দৃশ্য। সেই দুর্যোগে সরকারি হিসাবে জেলায় প্রাণ হারান ১ হাজার ৩৪৫ জন। আর নিখোঁজ হন ১৫৬ জন। তবে ১৯ বছর পেরিয়ে গেলেও স্বজন হারানোর শোক ভুলতে পারেননি উপকূলের মানুষ। তাদের সেই আতঙ্কের সঙ্গে এখন যুক্ত হয়েছে অরক্ষিত বাঁধ। ২০০৭ সালের ১৫ নভেম্বর সন্ধ্যায় উপকূল...
সারা দেশ•৩ দিন আগে
সিডরের ১৯ বছরেও বিষখালী পাড়ে কাটেনি আতঙ্ক
সিডরের ১৯ বছরেও বিষখালী পাড়ে কাটেনি আতঙ্ক
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল ২০০৭ সালের ১৫ নভেম্বর। সেই ভয়াল রাতের পর পেরিয়ে গেছে দীর্ঘ ১৯টি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টে প্রতি বছর ১৫ নভেম্বর এলেই উপকূলীয় জনপদে ফিরে আসে স্বজন হারানোর আর্তনাদ। কিন্তু বরগুনার বিষখালী নদী তীরবর্তী বেতাগী উপজেলার মানুষদের কাছে দিনটি কেবল স্মৃতিচারণের নয়, বরং চরম নিরাপত্তাহীনতা আর অপূর্ণ প্রতিশ্রুতির এক দীর্ঘশ্বাস। দেড় যুগের বেশি সময় পার হলেও বেতাগীর বিষখালী তীরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ যেমন পুরোপুরি টেকসই হয়নি, তেমনি সরকারি সহায়তার অভাবে ঘুরে দাঁড়াতে...
সারা দেশ•৩ দিন আগে
বেতাগী ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক নেই কর্মচারীরাই ডাক্তার
বেতাগী ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক নেই কর্মচারীরাই ডাক্তার
গবাদি পশু অসুস্থ হলে চিকিৎসার জন্য ভরসা করার কথা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ওপর। কিন্তু বরগুনার বেতাগী উপজেলার খামারিদের সেই ভরসার জায়গাটিতে এখন চিকিৎসক নেই। ১১টি অনুমোদিত পদের মধ্যে শূন্য রয়েছে ৯টি। কর্মরত আছেন মাত্র দুজন কর্মচারী। তাদের একজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অন্যজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। ফলে চিকিৎসক ছাড়াই চলছে পশুর চিকিৎসাসেবা। এতে সরকারি হাসপাতালে এসেও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন খামারিরা। সরেজমিন দেখা গেছে, হাসপাতালের বারান্দা ও মাঠে গবাদি পশু নি...
সারা দেশ•৫ দিন আগে
ইউএনও কার্যালয়সহ প্রায় ৩০ অফিসে তালা দিল ছাত্রলীগ
ইউএনও কার্যালয়সহ প্রায় ৩০ অফিসে তালা দিল ছাত্রলীগ
বরগুনার বেতাগীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়সহ প্রায় ৩০টি সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে রাতের আঁধারে তালা ঝুলিয়ে ব্যানার টানিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা। এসব ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের নাম রয়েছে। একই রাতে বেতাগী পৌরসভার একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।গতকাল সোমবার রাতের কোনো এক সময় এসব প্রতিষ্ঠানে তালা ঝোলানো হয়। তালা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ...
সারা দেশ•৭ দিন আগে
রোগীর তৃষ্ণায় স্বস্তির জল, পাশে পূবালী ব্যাংক
রোগীর তৃষ্ণায় স্বস্তির জল, পাশে পূবালী ব্যাংক
বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের সুপেয় পানির সংকট নিরসনে গভীর নলকূপ, ওয়াশ ব্লক ও পানির ট্যাংক স্থাপন করেছে পূবালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এসব অবকাঠামো নির্মাণ ও সরঞ্জাম স্থাপনে ব্যয় হয়েছে ২ লাখ ২১ হাজার টাকা। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত এসব অবকাঠামোর উদ্বোধন করেন পূবালী ব্যাংকের বরগুনা শাখার ব্যবস্থাপক এমরান হোসেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালের গভী...
সারা দেশ•৮ দিন আগে
জালের ছোট ফাঁসে বড় ক্ষতি
জালের ছোট ফাঁসে বড় ক্ষতি
সাগরে মাছ ধরতে গিয়ে বড় জালের ছোট ফাঁসে ধরা পড়ছে পোনা ও ছোট মাছ। বড় মাছ বেছে নিয়ে ছোটগুলো সাগরে ফেলে দিলেও বাঁচছে না অনেক পোনা। জালে আটকা পড়ার ধকলেই মারা যাচ্ছে সেগুলোর বড় অংশ। এভাবে বড় মাছ ধরতে গিয়ে ছোট মাছ ও পোনা ধ্বংসের মাধ্যমে মৎস্যসম্পদ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। বরগুনার পাথরঘাটা উপকূলে ছোট ফাঁসের জালের এমন ব্যবহারে একদিকে যেমন নষ্ট হচ্ছে সামুদ্রিক মাছের প্রজন্ম, অন্যদিকে দীর্ঘ সময় সাগরে থেকেও কাঙ্ক্ষিত মাছ না পেয়ে লোকসান গুনছেন জেলেরা। পাথরঘাটা উপকূলে ছোট ফাঁসের জাল ব্যবহার করে মাছ ধরার অভ...
সারা দেশ•৮ দিন আগে
বরগুনায় পুলিশ লাইনসের সামনে বিআরটিসির বাসে আগুন
বরগুনায় পুলিশ লাইনসের সামনে বিআরটিসির বাসে আগুন
বরগুনা পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। এতে বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এসব তথ্য জানিয়েছেন বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।  আরও পড়ুন সাভারে পার্কিংয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা ০৮ নভেম্বর ২০২৬...
সারা দেশ•৯ দিন আগে
শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং
শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং
আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে ঘোষণা দিয়ে বরগুনা পৌর শহরে মাইকিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আজ শুক্রবার বিকালে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে মাইকিংয়ের ঘটনা অস্বীকার করেছে পুলিশ।ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিংয়ের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। ভিডিওতে বরগুনাবাসীর উদ্দেশে মাইকিং করতে দেখা যায় এক ব্যক্তিকে। তিনি নিজেকে নিষিদ্ধ সংগঠন বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলন বলে পরিচয় দেন।মাইকিংয়ে তিনি বলেন, ‘আগামী ডিসেম...
সারা দেশ•১১ দিন আগে
আমতলীতে কচুরিপানায় আচ্ছন্ন নদী, বন্ধ অপসারণ
আমতলীতে কচুরিপানায় আচ্ছন্ন নদী, বন্ধ অপসারণ
বরগুনার আমতলী উপজেলার চাওড়া নদী ও এর শাখা নদী ২৫-৩০ বছর ধরে কচুরিপানায় আচ্ছন্ন। দীর্ঘদিনের এ সমস্যায় নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, পচা কচুরিপানা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। দুর্ভোগ কমাতে নদী পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজ শুরু হওয়ার এক মাসের মাথায় তা বন্ধ হয়ে গেছে। প্রায় ১ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পে এখন পর্যন্ত পরিষ্কার হয়েছে মাত্র তিন কিলোমিটার অংশ। এতে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তাদের অভিযোগ, চাওড়া ও এর শাখা নদীর প...
সারা দেশ•১৩ দিন আগে
প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে নারীকে এনে রাতভর নাচ-গান
প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে নারীকে এনে রাতভর নাচ-গান
বরগুনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে রাতভর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে ফুটবল আয়োজন কমিটির বিরুদ্ধে। প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এ আয়োজন করা হয়। এ সময় আমতলী থেকে দুই নারীকে এনে নাচ-গানের আসর বসানো হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।ঘটনাটি ঘটেছে তালতলীতে শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বিদ্যালয়...
সারা দেশ•১৬ দিন আগে
অসহায় মানুষের পাশে তাসলিমা
অসহায় মানুষের পাশে তাসলিমা
কারও চিকিৎসার টাকা নেই, কেউ খাবার জোগাড় করতে পারে না, আবার অর্থের অভাবে থেমে যাওয়ার উপক্রম হয় কোনো শিশুর পড়াশোনা। নিজের সামর্থ্য অনুযায়ী এমন মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়ান বরগুনার পাথরঘাটার তাসলিমা রহমান। ১৯৮৩ সালে সেলাইয়ের কাজ করে উপার্জিত টাকায় তার এই উদ্যোগের শুরু। পাথরঘাটা শহরের মোক্তারপট্টি এলাকায় নিজের বাড়িতে থাকেন তাসলিমা রহমান (৬৪)। এক ছেলে ও এক মেয়ের মা তিনি। ছেলে থাকেন যুক্তরাষ্ট্রে, মেয়ে বিবাহিত। স্বামী কলেজে শিক্ষকতা করতেন। ২০১০ সালে স্বামীর মৃত্যুর পরও থেমে থাকেনি তার মান...
ধন্যবাদ•১৭ দিন আগে
বরগুনায় ঋণের চাপে মা ও দুই মেয়ের মৃত্যু, ধারণা পুলিশের
বরগুনায় ঋণের চাপে মা ও দুই মেয়ের মৃত্যু, ধারণা পুলিশের
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলায় মা ও দুই মেয়ের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের তদন্তে। চার লাখ টাকার বেশি ঋণ, সংসারের আর্থিক অনটন ও কিস্তি পরিশোধের দুশ্চিন্তা থেকে হতাশাগ্রস্ত হয়ে ইতি রানী বিশ্বাস (৩৪) প্রথমে তার দুই মেয়ে আরাধ্যা বিশ্বাস (১২) ও অনুরাধা বিশ্বাসকে (৩) হত্যা করেন, পরে নিজে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ। যদিও বাদীর দাবি পরিকল্পিত হত্যা।আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান...
সারা দেশ•১৯ দিন আগে
পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১
পাথরঘাটায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ২১
বরগুনার পাথরঘাটা পৌরসভায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ১৪ থেকে ১৬ বছর বয়সী ছয়জন কিশোর রয়েছে। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ৯টি মোটরসাইকেল জব্দ করা হয়।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী।পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ২৮ বছরের মধ্যে...
সারা দেশ•২৫ দিন আগে
বেতাগী পৌরসভার কর বাড়ে, সেবা কমে
বেতাগী পৌরসভার কর বাড়ে, সেবা কমে
বরগুনার বেতাগী পৌরসভায় নাগরিক সেবার মান নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের। সুপেয় পানির ব্যবস্থা নেই, বর্জ্য ব্যবস্থাপনায় ঘাটতি, বেহাল অভ্যন্তরীণ সড়কও। এর মধ্যে ২০২৬ সালে পৌরবাসীর হোল্ডিং ট্যাক্স কয়েক গুণ বাড়ানো হয়েছে। কারও বার্ষিক কর বেড়েছে সাত গুণ, কারও পাঁচ গুণের বেশি। সেবার মান না বাড়িয়ে করের এমন অস্বাভাবিক বৃদ্ধি ক্ষোভ তৈরি করেছে নাগরিকদের মধ্যে। বর্ধিত কর বাতিল ও পুনর্নির্ধারণের দাবিতে আন্দোলনেও নেমেছেন তারা। নাগরিক সুবিধা যেখানে সীমিত, সেখানে করের বোঝা এত বাড়ল কেন— প্রশ্ন তাদের। পৌরসভার ৯ নম্বর ওয়া...
সারা দেশ•২৫ দিন আগে
‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’
‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’
কক্সবাজারের উখিয়ার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে একমাত্র ছেলে, মেয়ে ও নাতিকে হারিয়ে নির্বাক হয়ে গেছেন জিয়াদুল কবির ও তার স্ত্রী কাজল রেখা। একই ঘটনায় কাজল রেখার দুই বোনের তিন মেয়েও প্রাণ হারিয়েছেন।কান্নাজড়িত কণ্ঠে জিয়াদুল কবির বলেন, ‘আমার একমাত্র ছেলে নাসির সিয়াম, একমাত্র মেয়ে ফারিহা কবির ও নাতি ফাইজান নূর উখিয়ার টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে। আমার এখন বেঁচে থেকে লাভ কী? কী নিয়ে আমি বাঁচব? সব তো আমার শেষ হয়ে গেছে।’জিয়াদুল কবির বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের বাস...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
পায়রা নদীর ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ
পায়রা নদীর ব্লক নির্মাণে অনিয়মের অভিযোগ
বরগুনার আমতলীতে পায়রা নদীর ভাঙন রোধে ব্লক নির্মাণকাজে লবণাক্ত ও নিম্নমানের বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নির্ধারিত মানের বালু ব্যবহার না করলে নির্মিত ব্লক দ্রুত ক্ষয়ে নষ্ট হতে পারে। এতে নদীভাঙন রোধে সরকারের শতকোটি টাকার উন্নয়নকাজের সুফল ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা। পায়রা নদীর ভাঙন রোধে ব্লক নির্মাণের মূল উদ্দেশ্য নদীতীর রক্ষা করা এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের বসতভিটা ও সম্পদকে ভাঙনের ঝুঁকি থেক...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
পূজার ছুটিতে নানার বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল এলমার
পূজার ছুটিতে নানার বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল এলমার
বরগুনার আমতলীতে অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার কাউনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল নেওয়ার পথে লেবুখালী এলাকায় বিকালে তার মৃত্যু হয়।এলমার বাবা জসিম মিয়া উপজেলার মহিষডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকায় বসবাস করেন। পূজার ছুটিতে মেয়েকে নিয়ে কাউনিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গেছেন তিনি।স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে এলমা রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এত...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
আয় বন্ধ জেলেদের, ভরসা ২৫ কেজি চাল
আয় বন্ধ জেলেদের, ভরসা ২৫ কেজি চাল
নদীতে ইলিশ ধরা বন্ধ হওয়ায় আয়ের পথও বন্ধ হয়েছে। তবু থেমে নেই জীবনযুদ্ধ। কেউ মেরামত করছেন পুরনো জাল, কেউ ব্যস্ত ট্রলার সংস্কারে। নিষেধাজ্ঞা শেষ হলে আবারও নদীতে নেমে জীবিকার চাকা সচল করার আশায় দিন কাটছে বরগুনার তালতলীর জেলেদের। তবে ২২ দিনের নিষেধাজ্ঞায় সরকারি সহায়তার ২৫ কেজি চাল দিয়ে পুরো পরিবারের খাবারের জোগান দেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। আয় বন্ধ থাকায় সংসারের অন্যান্য খরচ মেটাতে ধারদেনা করতে হবে বলে আশঙ্কা করছেন জেলেরা।উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, তালতলীর সাতটি ইউনিয়নে নিবন্ধিত জেল...
সারা দেশ•প্রায় ১ মাস আগে
বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতাকর্মী আটক
বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ নেতাকর্মী আটক
বরগুনার বেতাগীতে ঝটিকা মিছিল করার সময় নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বেতাগী পৌরসভার সরকারি কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তিরা হলেন, জাহিদুল ইসলাম রনি, মো. ইব্রাহিম রিফাত, মো. হৃদয় হোসেন, মো. রাব্বি ও মো. আরাফাত খান।বেতাগী থানার ওসি মো. হারুন অর রশিদ হাওলাদার জানিয়েছেন, আটক পাঁচজনকে জেলহাজতে পাঠানো হয়েছে। আরও পড়ুন বরগুনায় বিএনপির নেতাদে...
সারা দেশ•প্রায় ১ মাস আগে