Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাসপাতালে স্বেচ্ছাসেবক দলনেতার হামলা, বন্ধ এক্স-রে সেবা

বরগুনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ২০:৩১
শেয়ার করুন:
হাসপাতালে স্বেচ্ছাসেবক দলনেতার হামলা, বন্ধ এক্স-রে সেবা

ছবি: আগামীর সময়

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে বিভাগে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে। এ সময় এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে মেশিনটি অকেজো হয়ে পড়েছে। ফলে বন্ধ রয়েছে হাসপাতালের এক্স-রে বিভাগের কার্যক্রম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের এক্স-রে কক্ষে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মো. আবুল হোসেন। তিনি হাসপাতালের এক্স-রে বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট।

অভিযোগ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মাইনুল ইসলাম লিটন তার বড় ভাইয়ের স্ত্রীকে হাঁটুর ব্যথার চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে এক্স-রে করার পরামর্শ দেন। পরে রোগীকে এক্স-রে কক্ষে নেওয়া হয়। রোগী হাঁটতে না পারায় তিন-চারজন স্বজন তাকে ধরে কক্ষে প্রবেশ করেন।

এক্স-রে কক্ষে অতিরিক্ত লোকজন প্রবেশ করায় তাদের বের হয়ে যেতে বলেন মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন। এ নিয়ে লিটনের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে লিটনের সঙ্গে থাকা ব্যক্তিরা আবুল হোসেনের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি। পরে এক্স-রে কক্ষের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করা হয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনার পর থেকে এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে।


আরও পড়ুন

বাস্তব ঘনিষ্ঠ দৃশ্যের কারণে যে ১০ সিনেমা নিয়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক

১৭ নভেম্বর ২০২৬



অভিযোগের বিষয়ে মাইনুল ইসলাম লিটন বলেন, আমার ভাবিকে নিয়ে এক্স-রে কক্ষে যাই। এ সময় আমার সঙ্গে পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। আবুল হোসেন আমার পরিবারের সদস্যদের নিয়ে অশালীন কথাবার্তা বলেন এবং নারী সদস্যদের অশালীনভাবে স্পর্শ করেন। এ বিষয়ে বাধা দিলে তিনি কক্ষের দরজা বন্ধ করে আনসার সদস্যদের ডাকেন। পরে তাকে সরিয়ে দরজা খুলে আমরা বের হয়ে আসি। ওই টেকনোলজিস্টকে কোনো ধরনের মারধর করা হয়নি।

মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেন বলেন, লিটন অনেক লোকজন নিয়ে এক্স-রে কক্ষে প্রবেশ করেন। আমি তাদের সরে যেতে বললে ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালান। তারা আমার মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুসি মারেন। পরে তাদের হাত থেকে রক্ষা পেতে দ্রুত সরে যাই। এরপর তারা এক্স-রে কক্ষের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করেন। এতে মেশিনটি অকেজো হয়ে পড়েছে। প্রকৌশলী এনে মেশিনটি মেরামত করতে হবে। তবে কবে নাগাদ আবার চালু করা সম্ভব হবে, তা বলতে পারছি না।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার পর সদর থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে।

বরগুনাস্বেচ্ছাসেবক দলহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত