বাস্তব ঘনিষ্ঠ দৃশ্যের কারণে যে ১০ সিনেমা নিয়ে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক
বিনোদন ডেস্ক

সিনেমায় গল্পের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্য নতুন কিছু নয়। তবে কিছু চলচ্চিত্রে পর্দার প্রচলিত অভিনয়ের সীমা ছাড়িয়ে বাস্তব ঘনিষ্ঠতার দৃশ্য ধারণের দাবি উঠে এসেছে। এসব সিনেমা মুক্তির পর বিষয়টি নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে আলোচনা ও বিতর্ক। এমনই ১০টি সিনেমার কথা তুলে ধরা হলো।
১. লাভ (Love)
২০১৫ সালে মুক্তি, পরিচালক: গ্যাসপার নোয়ে
ফরাসি নির্মাতা গ্যাসপার নোয়ের এই সিনেমাটি মুক্তির পর বেশ আলোচনায় আসে। প্রেম, সম্পর্ক, বিচ্ছেদ ও আবেগের জটিলতা নিয়ে নির্মিত ছবিটি ২০১৫ সালের কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল। প্রচলিত রোমান্টিক সিনেমার বাইরে গিয়ে নির্মাণশৈলীর কারণে এটি দর্শক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।
২. নিম্ফোম্যানিয়াক (Nymphomaniac)
২০১৩ সালে মুক্তি, পরিচালক: লার্স ভন ট্রিয়ার
ডেনিশ নির্মাতা লার্স ভন ট্রিয়ারের আলোচিত চলচ্চিত্র ‘নিম্ফোম্যানিয়াক’। দুই পর্বে নির্মিত সিনেমাটিতে একজন নারীর জীবন, সম্পর্ক ও যৌনতা নিয়ে নানা জটিল বিষয় তুলে ধরা হয়েছে। ছবির কিছু দৃশ্যে অভিনয়শিল্পীদের পাশাপাশি পেশাদার পারফরমারদের ব্যবহারের বিষয়টিও আলোচনায় আসে।
৩. দ্য ব্রাউন বানি (The Brown Bunny)
২০০৩ সালে মুক্তি পরিচালক: ভিনসেন্ট গ্যালো
ভিনসেন্ট গ্যালোর পরিচালনা ও অভিনয়ে নির্মিত ‘দ্য ব্রাউন বানি’ মুক্তির সময় ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সিনেমাটিতে ক্লোয়ি সেভিনির অভিনয় বিশেষভাবে আলোচিত হয়। বিশেষ করে একটি ঘনিষ্ঠ দৃশ্যকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নিয়ে সমালোচকদের মধ্যে বিভক্ত মতামত তৈরি হয়েছিল।
৪. নাইন সংস (9 Songs)
২০০৪ সালে মুক্তি, পরিচালক: মাইকেল উইন্টারবটম
ব্রিটিশ পরিচালক মাইকেল উইন্টারবটমের ‘নাইন সংস’ প্রেম ও সম্পর্কের গল্প নিয়ে নির্মিত। সিনেমাটির কাহিনিতে একটি সংগীতানুষ্ঠানকে কেন্দ্র করে দুই তরুণ-তরুণীর সম্পর্ক এগিয়ে যায়। ছবিতে মোট নয়টি গানের ব্যবহার থেকে এর নামকরণ করা হয়েছে। নির্মাণের ধরন ও ঘনিষ্ঠ দৃশ্যের কারণে মুক্তির পর এটি আলোচনায় আসে।
৫. লাই উইথ মি (Lie with Me)
২০০৫ সালে মুক্তি, পরিচালক: ক্লেমেন্ট ভারগো
কানাডীয় এই সিনেমায় অভিনয় করেছেন লরেন লি স্মিথ ও এরিক ব্যালফোর। দুই তরুণ-তরুণীর সম্পর্ক, আকর্ষণ ও আবেগের টানাপোড়েন নিয়ে নির্মিত ছবিটি মুক্তির পর আলোচনায় আসে। এর সাহসী নির্মাণশৈলী দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছিল।
৬. গান্ডু (Gandu)
২০১০ সালে মুক্তি, পরিচালক: কৌশিক মুখার্জি
কলকাতার প্রেক্ষাপটে নির্মিত কৌশিক মুখার্জির ‘গান্ডু’ ভারতীয় স্বাধীন ধারার চলচ্চিত্রের অন্যতম আলোচিত নাম। একজন তরুণ র্যাপারের জীবন, স্বপ্ন ও বাস্তবতার সংঘাত উঠে এসেছে এতে। নগ্নতা, অশালীন ভাষা ও মাদকসংক্রান্ত বিষয়বস্তুর কারণে সিনেমাটি ভারতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। ২০১০ সালে নিউইয়র্কের সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এর প্রদর্শনী হয়।
৭. ক্যালিগুলা (Caligula)
১৯৭৯ সালে মুক্তি, পরিচালক: টিন্টো ব্রাস
রোমান সম্রাট ক্যালিগুলার জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমাটি মুক্তির আগে থেকেই বিতর্কের কেন্দ্রে ছিল। ঐতিহাসিক কাহিনির সঙ্গে প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত বিভিন্ন দৃশ্য যুক্ত হওয়ায় চলচ্চিত্রটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। চলচ্চিত্রের প্রচলিত নির্মাণধারা থেকে সরে আসার কারণে এটি এখনো আলোচিত।
৮. অল অ্যাবাউট আনা (All About Anna)
২০০৫ সালে মুক্তি, পরিচালক: জেসিকা নিলসন
সম্পর্ক, ভালোবাসা ও ব্যক্তিগত স্বাধীনতার গল্প নিয়ে নির্মিত ‘অল অ্যাবাউট আনা’। সিনেমাটিতে একজন নারীর ব্যক্তিগত জীবন ও সম্পর্কের নানা দিক তুলে ধরা হয়েছে। সাহসী বিষয়বস্তু এবং নির্মাণশৈলীর কারণে মুক্তির সময় এটি আলোচনার জন্ম দেয়।
৯. বেইস মোয়া (Baise-moi)
২০০০ সালে ম উক্তি, পরিচালক: ভার্জিনি দেসপান্ত ও কোরালি ত্রিন থি
ফরাসি সিনেমা ‘বেইস মোয়া’ নির্মাণের পর থেকেই বিতর্কিত চলচ্চিত্র হিসেবে পরিচিতি পায়। নারীর জীবন, ক্ষোভ ও প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত ছবিটিতে সহিংসতা ও প্রাপ্তবয়স্কদের উপযোগী বিষয়বস্তু রয়েছে। নির্মাণশৈলী ও বিষয়বস্তুর কারণে বিভিন্ন দেশে এটি নিয়ে সমালোচনা তৈরি হয়।
১০. সুইট সুইটব্যাকস ব্যাডঅ্যাস সঙ (Sweet Sweetback's Baadasssss Song)
১৯৭১ সালে মুক্তি, পরিচালক: মেলভিন ভ্যান পিবলস
মেলভিন ভ্যান পিবলসের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি যুক্তরাষ্ট্রের স্বাধীন ধারার চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বর্ণবাদ, সামাজিক বৈষম্য ও একজন কৃষ্ণাঙ্গ মানুষের সংগ্রামের গল্প উঠে এসেছে এতে। প্রচলিত হলিউড নির্মাণশৈলীর বাইরে গিয়ে তৈরি হওয়া সিনেমাটি মুক্তির পর ব্যাপক আলোচনা তৈরি করেছিল।





