Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

আমরা শিল্পীরা কারও কাছে মাথা বিক্রি করে দিইনি : জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৬:৫০
শেয়ার করুন:
আমরা শিল্পীরা কারও কাছে মাথা বিক্রি করে দিইনি : জয় চৌধুরী

জয় চৌধুরী

চিত্রনায়ক হেলাল খান এফডিসিতে ঢুকে চড়াও হয়েছিলেন শিল্পীদের ওপর। বিষয়টির ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। হেলাল খানের এমন আচরণের সমালোচনা করেন সব মহলের মানুষ।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে এফডিসির প্রধান ফটকের সামনে মানববন্ধনের আয়োজন করেন চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও শিল্পীরা অংশ নেন। তবে এফডিসিতে উপস্থিত থাকলেও জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য ওই কর্মসূচিতে অংশ নেননি।

পরে জাসাসের আহ্বায়ক হেলাল খান, জয় চৌধুরী ও শিল্পীদের ওপর চড়াও হন।

এ বিষয়ে চিত্রনায়ক জয় চৌধুরী আগামীর সময়কে মঙ্গলবার বিকালে বলেন, ‘হেলাল খান সেদিন কেন ওই রকম আচরণ করলেন, আমি ঠিক বুঝলাম না। সেদিন তিনি ১০০ বহিরাগত শিল্পী এনে আমাদের শিল্পীকে বাস্টার্ড বলেছেন। আমাদের শিল্পীকে গালিগালাজ করেছেন। এটা তো তিনি করতে পারেন না। উনি এখন এই আচরণের পর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নানা রকম মিথ্যা কথা বলছেন।’

মারার হুমকিও দিয়েছেন হেলাল খান। এমনটাই জানিয়ে জয় বলেন, ‘আমার সঙ্গে তিনি অহেতুক খারাপ আচরণ করেছেন। উনার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছে। যদি এমন হতো উনারা প্রোগ্রাম করছেন আর আমি আড্ডা দিচ্ছি, উনি ডাকতে আসছেন, আমরা যাইনি, তাহলেও কথা ছিল। কেন এসে গায়ে পড়ে এটা করছেন, আমার সঙ্গে করেছেন, মেনে নিলাম। তিনি আমার গুরুজন। কিন্তু উনি বহিরাগত নিয়ে এসে আমার সমস্ত মেম্বারকে বাস্টার্ড বলতে পারেন না। আমার মেম্বারদের মারার হুমকি দিতে পারেন না।’

আরও পড়ুন

চার বিয়ে নিয়ে কটাক্ষ, অনুরাগীকে মজার জবাব দিলেন জেনিফার লোপেজ

১৭ নভেম্বর ২০২৬


শিল্পীরা মাথা বিক্রি করে দেননি উল্লেখ করে ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা বলেন, ‘করোনা থেকে শুরু করে নানা প্রতিকূল অবস্থায় উনাদের তো পাওয়া যায়নি। সে সময় আমরা যা করেছি, সামান্য যদি উনাদের পেতাম। আজ তিনি হুট করে এসে অর্ডার করছেন, আমরা শিল্পীরা কারও কাছে মাথা বিক্রি করে দিইনি। আমাদের শিল্পীদের একটা আত্মসম্মানবোধ আছে। কে কী সিদ্ধান্ত নেবে শিল্পীরা, সেটা তাদের সিদ্ধান্তের বিষয়।’

হেলাল খানের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান জয়।

এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৯টি সংগঠনের সম্মিলিত প্ল্যাটফর্মের মুখপাত্রের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তার মাধ্যমে তিনি নিজের এই পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বাধীন ওই প্ল্যাটফর্মে কাজ করতে নিজের অনীহার কথা স্পষ্ট জানিয়েছেন জয়।

ভাষা ও বাক্যগঠন অপরিবর্তিত রেখে সম্পাদনা শিরোনামটি আরও সংক্ষিপ্ত ও শক্তিশালী করো।


জয় চৌধুরীহেলাল খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন