রাজধানীর বিএফডিসিতে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়াকে কেন্দ্র করে চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তুই ফ্যাসিস্ট’। এ ঘটনাকে কেন্দ্র করে এফডিসিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।আজ রবিবার বিকালে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসি গেটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে চলচ্চিত্...