Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সিডরের ১৯ বছরেও বিষখালী পাড়ে কাটেনি আতঙ্ক

শামিম সিকদার, বেতাগী (বরগুনা)
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২২:৫৫
শেয়ার করুন:
সিডরের ১৯ বছরেও বিষখালী পাড়ে কাটেনি আতঙ্ক

ছবি: আগামীর সময়

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাত হেনেছিল ২০০৭ সালের ১৫ নভেম্বর। সেই ভয়াল রাতের পর পেরিয়ে গেছে দীর্ঘ ১৯টি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টে প্রতি বছর ১৫ নভেম্বর এলেই উপকূলীয় জনপদে ফিরে আসে স্বজন হারানোর আর্তনাদ। কিন্তু বরগুনার বিষখালী নদী তীরবর্তী বেতাগী উপজেলার মানুষদের কাছে দিনটি কেবল স্মৃতিচারণের নয়, বরং চরম নিরাপত্তাহীনতা আর অপূর্ণ প্রতিশ্রুতির এক দীর্ঘশ্বাস। দেড় যুগের বেশি সময় পার হলেও বেতাগীর বিষখালী তীরের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ যেমন পুরোপুরি টেকসই হয়নি, তেমনি সরকারি সহায়তার অভাবে ঘুরে দাঁড়াতে পারেনি সিডর-বিধ্বস্ত বহু পরিবার।

সরকারি ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০৭ সালের ১৫ নভেম্বরের প্রলয়ঙ্করী সিডরে বরগুনা জেলায় বেতাগীতে নিহত হয়েছেন ৪১ জন এবং আহত হয়েছিল ১ হাজার ৫০০ জনের বেশিী। ২০০৭ সালের ১৫ নভেম্বরের সিডরের আঘাতে বেতাগী উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে প্রায় ২৫ হাজারের বেশি কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়। প্রায় ৮ হাজার ঘরবাড়ি পুরোপুরি মিশে গিয়েছিল মাটির সঙ্গে।

২০০৭ সালের ১৬ ও ১৭ নভেম্বর প্রকাশিত দৈনিক জনকণ্ঠের খবর। ছবি: সংগ্রামের নোটবুকবিষখালী নদীর তীরবর্তী মোকামিয়া, বুড়ামজুমদার, বিবিচিনি, হোসনাবাদ ও কাজিরাবাদ ইউনিয়নের প্রায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জলোচ্ছ্বাসের পানি প্রবেশ করায় প্রায় ১২ হাজার হেক্টর জমির পাকা আমন ধান, রবিশস্য ও পানের বরজ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং শতাধিক মাছের ঘের ভেসে যাওয়ার পাশাপাশি গবাদিপশুর ব্যাপক প্রাণহানি ঘটে।

এ ছাড়াও উপজেলার প্রায় ৮০ শতাংশ গাছপালা উপড়ে পড়ে, শতাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই রাতে সর্বস্ব হারানো অনেক পরিবার আজও মাথা তুলে দাঁড়াতে পারেনি। বিবিচিনি, মোকামিয়া, বুড়ামজুমদার, কাজিরাবাদ ও সরিষামুড়ি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বিষখালী নদীর তীরে অবস্থিত। সরেজমিনে এসব এলাকা ঘুরে দেখা গেছে, অনেক স্থানেই বেড়িবাঁধ অত্যন্ত সরু ও জরাজীর্ণ। বর্ষা মৌসুম কিংবা বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সৃষ্টি হলেই বিষখালীর উত্তাল ঢেউ আছড়ে পড়ে বাঁধের ওপর।

বিবিচিনি ইউনিয়নের নদী তীরবর্তী বাসিন্দা আইউব হোসেন বললেন, সিডরের রাতে চোখের সামনে ঘরবাড়ি ও স্বজনদের ভেসে যেতে দেখেছি। ১৯ বছর পরও আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এখনো আকাশে মেঘ জমলে রাত জেগে বসে থাকি, কখন না জানি বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে।

২০০৭ সালের ১৮ ও ১৯ নভেম্বর প্রকাশিত দৈনিক জনকণ্ঠের খবর। ছবি: সংগ্রামের নোটবুকস্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় বাঁধ সংস্কারের নামে জরুরি ভিত্তিতে মাটি ফেলা হলেও স্থায়ী ব্লক বা টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণে দীর্ঘসূত্রতা রয়েই গেছে। ফলে সামান্য জোয়ারের পানিতেই নিচু এলাকা প্লাবিত হয়ে ফসলি জমি ও মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, সিডরের পর বেতাগীতে বেশ কিছু নতুন সাইক্লোন শেল্টার বা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মিত হয়েছে। তবে নদী তীরবর্তী প্রত্যন্ত চরাঞ্চল ও জনবহুল ইউনিয়নগুলোর তুলনায় তা এখনো অপ্রতুল। অনেক পুরনো আশ্রয়কেন্দ্র সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে, আবার কোথাও কোথাও শেল্টারে যাওয়ার সংযোগ সড়কগুলো বেহাল দশায় রয়েছে। ফলে দুর্যোগের সংকেত পেলেও গবাদিপশু ও বৃদ্ধ-শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছানো স্থানীয়দের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

বেড়িবাঁধের বর্তমান অবস্থা ও সিডর-পরবর্তী পুনর্বাসন প্রসঙ্গে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল হান্নান প্রধান বললেন, ‘বরগুনায় বিভিন্ন প্রকল্পের আওতায় বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কারের কাজ চলমান। অনেক কাজ ইতোমধ্যে শেষ। বিষখালী নদীর ভাঙন রোধে ও কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থানে টেকসই ব্লক বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র ও প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে উপকূলের মানুষ জোয়ার ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি থেকে অনেকটা সুরক্ষা পাবে।’

২০ নভেম্বর প্রকাশিত দৈনিক জনকণ্ঠ ও ১৮ নভেম্বর প্রকাশিত ডেইলি স্টারের খবর। ছবি: সংগ্রামের নোটবুকউপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বললেন, ‘সিডর-পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের নানাভাবে পুনর্বাসন করা হয়েছে। উপকূলবাসীর জানমাল রক্ষায় আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা এবং ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের বিষয়ে প্রশাসন নিয়মিত তদারকি করছে।’

উপকূলীয় অঞ্চলের নাগরিক সমাজ ও সচেতন মহলের মতে, প্রতি বছর ১৫ নভেম্বর এলে কেবল শোক সভা আর মিলাদ-দোয়ার আয়োজনে সীমাবদ্ধ থাকলে চলবে না। বেতাগীর কয়েক লাখ মানুষকে স্থায়ীভাবে নিরাপদ রাখতে হলে বিষখালী নদীর তীর ঘেঁষে অবিলম্বে টেকসই ব্লক বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত আধুনিক আশ্রয়কেন্দ্র স্থাপন এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত ভূমিহীন পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।

ঘূর্ণিঝড় সিডরবরগুনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন