Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বেতাগী ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক নেই কর্মচারীরাই ডাক্তার

মো. শামীম সিকদার, বেতাগী (বরগুনা)
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:২০
শেয়ার করুন:
বেতাগী ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসক নেই কর্মচারীরাই ডাক্তার

গ্রাফিকস: আগামীর সময়

গবাদি পশু অসুস্থ হলে চিকিৎসার জন্য ভরসা করার কথা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ওপর। কিন্তু বরগুনার বেতাগী উপজেলার খামারিদের সেই ভরসার জায়গাটিতে এখন চিকিৎসক নেই। ১১টি অনুমোদিত পদের মধ্যে শূন্য রয়েছে ৯টি। কর্মরত আছেন মাত্র দুজন কর্মচারী। তাদের একজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অন্যজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। ফলে চিকিৎসক ছাড়াই চলছে পশুর চিকিৎসাসেবা। এতে সরকারি হাসপাতালে এসেও চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন খামারিরা।

সরেজমিন দেখা গেছে, হাসপাতালের বারান্দা ও মাঠে গবাদি পশু নিয়ে অপেক্ষা করছেন খামারিরা। মাঠে বাঁধা রয়েছে গরু-ছাগল। একজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সীমিত সামর্থ্যে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন। তবে জটিল রোগে আক্রান্ত পশুর চিকিৎসা দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় অনেককেই ফিরে যেতে হচ্ছে।

বেতাগী সদর ইউনিয়নের ভোলানাথপুর গ্রামের রইসুল ইসলাম অসুস্থ গরু নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু চিকিৎসক না থাকায় হতাশ হয়ে ফিরতে হয় তাকে। তিনি বলেছেন, ‘একটা গরু অসুস্থ হইলে কষ্ট কইরা হাসপাতালে নিয়া আইছি। হ্যারা কয় ডাক্তার নাই, ওষুধও ঠিকমতো নাই। এহন গরু নিয়া কই যামু? মইরা গেলে তো আমাগো পথে বইতে অইব।’

রইসুল ইসলামের মতো উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিদেরও একই অভিজ্ঞতা। সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে অনেকে বাধ্য হয়ে গ্রাম্য চিকিৎসকদের কাছে যাচ্ছেন। এতে অপচিকিৎসার ঝুঁকির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়ছেন তারা।

উপজেলার মোকামিয়া ইউনিয়নের জলিলুর রহমানের ভাষায়, চলতি মাসে সরকারি চিকিৎসক না পাওয়ায় তার দুটি অসুস্থ ছাগল মারা গেছে।

বুড়ামজুমদার ইউনিয়নের খামারি আয়নাল হোসেন মনে করেন, মাত্র দুজন কর্মচারীর পক্ষে পুরো উপজেলার গবাদি পশুর চিকিৎসা ও দাপ্তরিক কাজ সামলানো সম্ভব নয়।

পৌর এলাকার খামারি নান্টু সিপাহীর অভিযোগ, চিকিৎসক না থাকায় গবাদি পশু অসুস্থ হলে এখন বেসরকারি ও গ্রাম্য চিকিৎসকদের ওপর নির্ভর করতে হচ্ছে। এতে বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য বলছে, ২০২২ সালের ২৭ এপ্রিল তৎকালীন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহ বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। পরে একমাত্র ভেটেরিনারি সার্জন ডা. মো. ইকবাল মিয়া পুরো উপজেলার চিকিৎসাসেবার দায়িত্ব পালন করছিলেন। তবে অন্যত্র চাকরি হওয়ায় গত ১৭ অক্টোবর তিনি পদত্যাগ করে চলে যান। এরপর থেকে হাসপাতালে কোনো চিকিৎসক নেই।

বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ছাড়াও তিনজন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ), একজন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য), একজন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন), একজন ড্রেসার ও একজন অফিস সহায়কের পদ শূন্য। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি মাঠপর্যায়ের কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিশেষ করে গবাদি পশুর টিকাদান, কৃত্রিম প্রজনন, রোগ প্রতিরোধ ও আকস্মিক রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জনবল সংকট বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

উপকূলীয় এ অঞ্চলের বহু পরিবার গবাদি পশু পালন করে জীবিকা নির্বাহ করে। তাদের জন্য সরকারি চিকিৎসাসেবা অকার্যকর হয়ে পড়ায় শুধু পশুর স্বাস্থ্য ঝুঁকি নয়, পারিবারিক আয় ও বিনিয়োগও হুমকির মুখে পড়ছে।

দপ্তরে কর্মরত ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট শিবলী সাদিকের ভাষ্য, জনবল সংকটে তাদের হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক না থাকায় গবাদি পশুর জটিল রোগের চিকিৎসা দেওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব। দুজন কর্মচারীর পক্ষে পুরো উপজেলার সেবার চাহিদা পূরণ করাও কঠিন।

উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা বরগুনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জনবল সংকটের বিষয়টি একাধিকবার জেলা মাসিক সমন্বয় সভায় তুলে ধরা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। তার আশা, দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সমস্যার সমাধান হবে।

তবে কবে নাগাদ চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানা যায়নি। ফলে সরকারি চিকিৎসাসেবার অপেক্ষায় থাকা বেতাগীর খামারিদের দুর্ভোগ কবে কাটবে, তা অনিশ্চিতই থেকে যাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের ভাষ্য, খামারিদের দুর্ভোগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বেতাগীবরগুনাচিকিৎসকডাক্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা