Agamir Somoy E-Paper
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে নারীকে এনে রাতভর নাচ-গান

তালতলী (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১৮:৪৫
শেয়ার করুন:
প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে নারীকে এনে রাতভর নাচ-গান

ছবি ভিডিও থেকে নেওয়া

বরগুনায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষের তালা ভেঙে রাতভর নাচ-গানের আসর বসানোর অভিযোগ উঠেছে ফুটবল আয়োজন কমিটির বিরুদ্ধে।

প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই বিদ্যালয়ের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে এ আয়োজন করা হয়।

এ সময় আমতলী থেকে দুই নারীকে এনে নাচ-গানের আসর বসানো হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি ঘটেছে তালতলীতে শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকালে বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিদ্যালয়ের পাশেই রাতে পিকনিকের আয়োজন করেন ফুটবল আয়োজন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। একপর্যায়ে বৃষ্টির কারণে তারা বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে প্রবেশ করেন। পরে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়াই একটি কক্ষের তালা ভেঙে সেখানে নাচ-গানের আয়োজন করা হয়।

পরদিন শনিবার ও রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুজন নারী নৃত্য পরিবেশন করছেন। তাদের সঙ্গে কয়েকজন পুরুষকেও নাচতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে কেন্দ্র করে কোনোভাবেই একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও মর্যাদা ক্ষুণ্ন করা যায় না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, কক্ষের তালা ভাঙা এবং রাতের আয়োজনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফুটবল আয়োজন কমিটির সদস্য ও ভিডিওতে নারীদের সঙ্গে নাচতে দেখা যাওয়া মোয়াজ্জেম তালুকদার (আলাল) জানান, ফুটবল খেলা শেষে পিকনিকের আয়োজন করা হয়। রাতে বৃষ্টি হলে স্কুলের ভেতরে যাওয়া হয়। সেখানে দুই-একটি নাচ হয়েছে। পরে তারা চলে আসেন।

তিনি বলেন, ‘নাচের সময় ওখানের লোকজন আমাকে টেনে তুলছে এবং আমাকে ভিডিওতে দেখা গেছে। কে বা কারা ভিডিও করেছে, আমি জানি না।’

তিনি আরও জানান, ওই দুই নারী এই এলাকার নন। তাদের আমতলী থেকে নিয়ে আসা হয়েছে।

চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি বলেন, ‘শুক্রবার তারা এ অনুষ্ঠান করেছেন। আমি আজ জানতে পেরেছি। আমাকে না জানিয়ে কে বা কারা এগুলো করেছে, তা জানি না। আমাদের স্কুলের দেয়াল টপকে ও একটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়।’

তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার জানান, সীমানা টপকে বিদ্যালয়ে প্রবেশ করে একটি কক্ষের তালা ভেঙে এমন আয়োজন করা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘যে ভিডিওটি দেখেছি, সেটি স্কুলের ভেতরের। এমন অসামাজিক নাচ-গান করা মোটেই ঠিক হয়নি।’

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আয়োজন করা ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বরগুনাপ্রাথমিক বিদ্যালয়রাতভর নাচ-গান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    রাজবাড়ীতে দুই প্রতিষ্ঠানের সবাই ফেল

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কোয়ার্টারের মাঠও অনিরাপদ, শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ির চাপায় প্রাণ যায় জায়েদের

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    কালীগঞ্জে ১৬ ঘণ্টার ব্যবধানে উদ্ধার দুই মরদেহ

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    শিশুকে বলাৎকারচেষ্টার অভিযোগে বৃদ্ধকে গ্রেপ্তার

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    দুই ব্যাংকের মুনাফা বেড়েছে

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    বাগাতিপাড়ায় তিন কলেজে এইচএসসিতে পাস করেনি কেউ

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল