বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার চিকিৎসার জন্য ফিরে গেছেন ইংল্যান্ডে। শুরুতে শঙ্কা করা হচ্ছিল টিউমার ধরা পড়েছে শরীরে। তবে পরীক্ষার পর জানা গেছে, বাটলারের শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। তবে হাল না ছেড়ে ক্যানসারের সঙ্গে লড়াই করার প্রত্যয় জানালেন এই কোচ,‘ আমার ক্যানসার ধরা পড়েছে। তবে আমি হাল ছাড়ছি না। আমি যোদ্ধা, আর লড়াই করব ক্যানসারের সঙ্গে।’বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও গণমাধ্যমে নিশ্চিত করেছেন বাটলারের ক্যানসারের কথা,‘ পিটার বাটলারের ক্যানসার ধরা পড়েছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি...