Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফুটবল

আবারও নারী দলের দায়িত্বে ছোটন

সুদীপ্ত আনন্দ
সুদীপ্ত আনন্দ
agamir somoy
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১৮:০২
আবারও নারী দলের দায়িত্বে ছোটন

সংগৃহীত ছবি

২০২৩ সালের ২৭ জুন অভিমান করে নারী ফুটবল দলের দায়িত্ব এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্ব ছেড়েছিলেন গোলাম রব্বানী ছোটন। নারী ফুটবল জাগরণের নেপথ্যের নায়ক নানা বঞ্চনার শিকার হয়ে নারী ফুটবলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন। পরে অবশ্য ২০২৫ সালের ১ জানুয়ারিতে বাফুফেতে কোচ হিসেবে ফিরলেও ব্যস্ত ছিলেন ছেলেদের বিভিন্ন বয়সভিত্তিক দল নিয়ে। তবে বাফুফের কর্তাদের অনুরোধে ফের নারী দলের দায়িত্বে ফিরলেন ২০২২ সালে প্রথম সাফজয়ী দলের কোচ। তবে এবার তিনি পেয়েছেন অনূর্ধ্ব-১৭ নারী দলের দায়িত্ব।

আগস্টে নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে ডাগআউটে দেখা যাবে সাবিনা, মাসুরা, মারিয়া, মনিকা, সানজিদা, ঋতুতের হাতেখড়ি দেওয়া কোচকে। গেলো চারদিন অনূর্ধ্ব-১৭ দল নিয়ে কাজ করছেন ছোটন। পাশে আছেন দীর্ঘদিনের সহকারী মাহবুব হোসেন লিটু।

বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু তাকে নারী দলের দায়িত্ব নিতে অনুরোধ করেন। পরবর্তীতে নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ অনুরোধ করলে আর না করতে পারেননি ছোটন, ‘দীর্ঘদিন পর আবার মেয়েদের নিয়ে কাজ করার সুযোগ পেলাম। বাচ্চা মেয়েদের গড়ে তোলার দায়িত্ব। যেটা অতীতে করে এসেছি, সেটাই আবার করতে হচ্ছে। বাফুফেতে যেহেতু চাকুরি করি, তাই কোন দায়িত্বকে না বলা সম্ভব নয়। তাই আবার নারী ফুটবলে ফিরলাম।‘

ছোটনের ফেরার খবরটি এলো এমন সময় যখন সিনিয়র দলটির হারিয়েছে দক্ষিণ এশিয়ার দীর্ঘ চার বছরের রাজত্ব। টানা দুই সাফ জয়ের পর ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে শনিবার ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের পারফরম্যান্স প্রশ্নবিদ্ধ হয়েছে। এই দলে ছোটনের অধীনে গড়ে ওঠা অনেক ফুটবলার রয়েছে। তবে সিনিয়র দলের পারফরম্যান্স নিয়ে কোন মন্তব্য করতে চাননি ৫৭ বছর বয়সী এ কোচ। বরং নিজের দায়িত্বই ঠিকঠাক করায় মনোযোগ তার।

২০২৩ সালে দায়িত্ব ছাড়ার পর সিনিয়র দলের দায়িত্ব দেওয়া হয়েছিল পিটার বাটলারকে। ২০২৪ সাফ জিতলে দলের অভ্যন্তরে ঘটে অনেক বিতর্কিত ঘটনা। সে সময় বাটলার ছোটনের বিরুদ্ধে দলের ভেতর বিভাজন সৃষ্টির অভিযোগ এনেছিলেন।

দীর্ঘদিন পর ফের নারী ফুটবলে কাজ করতে এসে আবার না বাটলারের ক্রোধের শিকার হন ছোটন!

বাফুফেনারী সাফ চ্যাম্পিয়নশিপঅনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলপিটার বাটলারগোলাম রাব্বানি ছোটন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে