Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৩:২৪
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজ

বাংলাদেশের মেয়েরা ভারতের গোয়ায় গেছেন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে। কিন্তু শুরুতেই পড়েছে অন্যরকম এক চাপের মুখে। আজ সন্ধ্যায় মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবেন মারিয়া-অর্পিতারা ১১ গোলের বোঝা মাথায় নিয়ে! হ্যাঁ, প্রথম ম্যাচে ভারত ১১-০ গোলে মালদ্বীপকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করেছে বলে বাংলাদেশের জন্য এটা মনস্তাত্ত্বিক চাপ।

প্রকাশ্যে অবশ্য এই চাপের কথা এড়িয়ে গেলেন বাংলাদেশ মহিলা দলের অধিনায়ক মারিয়া মান্দা, ‘আমাদের দরকার ৩ পয়েন্ট। ম্যাচে গোল নির্ভর করে খেলার ওপর। ভালো খেললে গোল নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না।’ মালদ্বীপের বিপক্ষে আজ সন্ধ্যা ৮ টায় গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ দেখা যাবে টি-স্পোর্টসে।  মালদ্বীপের বিপক্ষে এই ম্যাচ নিয়ে সত্যি বললে দুর্ভাবনার কিছু নেই। দুইবারের চ্যাম্পিয়নরা প্রতিবারই দোর্দণ্ডপ্রতাপে হারিয়েছে মালদ্বীপকে।

তাহলে এবার প্রতিপক্ষের জালে কত গোল দেবে, সেটাই হতে পারে বড় প্রশ্ন। যদিও এমন প্রশ্নে তেলেবেগুনে জ্বলে ওঠেন বাংলাদেশর কোচ পিটার বাটলার, ‘যারা গোলের কথা বলে তারা ফুটবলই বোঝেন না। শুধু গোলের পেছনে ছুটলে লক্ষ্য পূরণ না-ও হতে পারে। ১০-১২ গোলের কথা ভাববেন না। মেয়েরা যেন ইতিবাচক ফুটবল খেলতে পারে, সেটাই আমার লক্ষ্য।’
তিন বছর ধরে মেয়েরা এই ইংলিশ কোচের অধীনে খেলছে। তার আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে বাংলাদেশের মেয়েরা ভালোই মানিয়ে নিয়েছেন এবং বড় প্রতিপক্ষগুলোর সঙ্গে দুর্দান্ত ফুটবল খেলেছে দলটি। এই কোচের অধীনে ২০২৪ সালে টানা দ্বিতীয় সাফ জিতে বাংলাদেশ এখন হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখছে। এই মিশন শুরুর আগে এই কোচ বলছেন, ‘আমাদের আরও আক্রমণাত্মক ফুটবল খেলা উচিত।’

ইনজুরির কারণে মিডফিল্ডার মানিকা চাকমা বেঞ্চে থাকলেও দলের খেলায় সে রকম কোনো প্রভাব ফেলবে না। কারণ মাঝমাঠে অনেকেই আছেন। তাই মারিয়া মান্দার লক্ষ্য, ‘দেশের মানুষকে একটা ঈদ উপহার দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চাই।’

বাংলাদেশ মহিলা ফুটবলবাফুফেপিটার বাটলারনারী সাফ চ্যাম্পিয়নশিপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise