Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফুটবল

নারী এশিয়ান কাপ

রাগে ক্ষোভে বাটলারের চাকরি ছাড়ার ঘোষণা!

শিহাব উদ্দিন, পার্থ থেকে
agamir somoy
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০০:০২
রাগে ক্ষোভে বাটলারের চাকরি ছাড়ার ঘোষণা!

সংগৃহীত ছবি

উজবেকিস্তানের কাছে ৪-০ গোলে হেরে পিটার বাটলার যারপরনাই হতাশ। দেশে নারী ফুটবলের অবকাঠামোগত সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ইংলিশ কোচ চাকরি ছাড়ার কথাও ভাবছেন!

অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে চীনের কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেও তিনি ছিলেন খুশি। ৯ বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ দলের লড়াইয়ে খুঁজছিলেন ইতিবাচকতা। এমনকি উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে ধরাশায়ী হওয়ার পরও তার মুখে শোনা গিয়েছিল সন্তুষ্টির কথা।

কিন্তু সোমবার উজবেকিস্তানের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পিটার বাটলার চাকরি ছাড়ার কথা বলে গেছেন, “আমি এখানে থাকছি না। আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি এবং সেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববো। আমি কী করতে চাই, সেটা অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরছে।”

এই ইংলিশ কোচের ২০২৬ সালের ডিসেম্বর অবধি চুক্তি আছে বাফুফের সঙ্গে। তাই হঠাৎ তার এমন মনোভাব চমকে দিয়েছে সবাইকে। এর পেছনে অনেক অসন্তুষ্টি কাজ করছে তার মনে। যেমন তিনি মেনে নিতে পারছেন না দেশে মেয়েদের অপ্রতুল অনুশীলন সুবিধা, অবকাঠামোগত পশ্চাৎপদতা ইত্যাদি।

বাটলারের কথায়ও সেই ইঙ্গিত স্পষ্ট, “ইংল্যান্ডে ফিরে যাচ্ছি আমি। সেখানে গিয়ে আমার স্ত্রীর সাথে কথা বলবো, এরপর ভবিষ্যৎ নিয়ে ভাববো। কারণ যেরকম প্রত্যাশা ছিল, সেরকম সাহায্য বা সাপোর্ট না পেলে আমি দায়িত্ব চালিয়ে নিতে পারবো না।” স্পষ্টতই বাটলারের ক্ষোভ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর। তারা কোচের চাওয়া অনুযায়ী সহযোগিতা করতে পারছে না।


তাই হয়তো নিজের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে তিনি ভাবতে শুরু করেছেন, “আমি জাদুকর নই। এখানে আমরা যে পর্যন্ত (এশিয়ান কাপ) এসেছি, সেটা সত্যি বলতে একটা অলৌকিক ব্যাপার। আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আমার কাজের জবাবদিহি কারো কাছে দেওয়ার প্রয়োজন নেই। আমি এই মেয়েদের সর্বোচ্চটা দিয়ে তৈরি করেছি। আমি কোনো ফালতু কাজ করি না। এখন আমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসেছে।”

ফুটবলএএফসি এশিয়ান কাপবাফুফেপিটার বাটলারবাংলাদেশবাংলাদেশ নারী ফুটবল
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise