নেত্রকোনায় এক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের সম্পদ আত্মসাৎ, গাছ কেটে ফেলাসহ নানা অভিযোগ উঠেছে। এসব তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অভিযুক্ত নজরুল ইসলাম জেলার পূর্বধলার হোগলা ইউনিয়নের পানিশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।অভিযুক্তের শাস্তির দাবিতে গতকাল সোমবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। নজরুল ইসলামের বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনিক অনুমতি ছাড়াই বিদ্যালয়ের দুটি বড়...