Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জমির সীমানায় খুঁটি দেওয়া নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৯:২৯
শেয়ার করুন:
জমির সীমানায় খুঁটি দেওয়া নিয়ে বিরোধ, ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় বসতভিটার সীমানায় খুঁটি স্থাপনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইকুল মিয়া (৪৩) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সাইকুলের স্ত্রী মোছা. সুরাইয়া (৩৩) ও তাদের মেয়েও গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইকুল মিয়ার মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর (লম্বাপাড়া) গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত সাইকুল মিয়া ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। অভিযুক্ত সাইদুর রহমান তার আপন বড় ভাই। এ ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বাদী হয়ে থানায় পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন।

পুলিশ, অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতভিটার জমির সীমানা নিয়ে সাইকুলের সঙ্গে তার বড় ভাইয়ের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা বিরোধপূর্ণ সীমানায় জোর করে খুঁটি স্থাপন করতে যান। এ সময় সাইকুল বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বাঁশের লাঠি, কাঠের চেলা ও ক্রিকেট স্টাম্প দিয়ে তার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

এজাহারে সুরাইয়া উল্লেখ করেন, স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেন। পরে তারা দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। এ সময় বাইরে থাকা তাদের মেয়েকে মারধর করা হয়। এতে মেয়েটির বাঁ কাঁধের নিচের হাড় ভেঙে যায়। মেয়ের চিৎকার শুনে তারা দরজা খুলে তাকে বাঁচাতে বের হলে হামলাকারীরা আবারও সাইকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন।

পরে স্থানীয় লোকজন এসে হামলাকারীদের নিবৃত্ত করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সাইকুল ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে সাইকুলের মৃত্যু হয়।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম বললেন, নিহতের স্ত্রী বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিটিয়ে হত্যাজমি নিয়ে বিরোধনেত্রকোনাবারহাট্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা