Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বারহাট্টা

সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৪
শেয়ার করুন:
সীমানা নিয়ে বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

গ্রাফিকস: আগামীর সময়

নেত্রকোনার বারহাট্টায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই সাইকুল মিয়ার (৪০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মেয়ে ও স্ত্রী।

গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সাইকুলের  মৃত্যু হয়।

গত রবিবার বিকালে উপজেলার চন্দ্রপুর লম্বাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাইকুল একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ, বাড়ির সীমানা নিয়ে ঢাকায় বসবাসকারী বড় ভাই সাইদুল মিয়ার (৪৫) সঙ্গে সাইকুলের বিরোধ ছিল। এর জের ধরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইদুল তার স্ত্রী ও ছেলে সিয়ামকে নিয়ে সাইকুলের ওপর হামলা চালান। এ সময় লাঠি দিয়ে আঘাত করলে সাইকুল গুরুতর আহত হন। বাবাকে রক্ষা করতে এগিয়ে এলে তার মেয়ে সূচনার হাতেও আঘাত লাগে এবং হাত ভেঙে যায় বলে পরিবারের দাবি। এ ছাড়া সাইকুলের স্ত্রীর মাথায়ও আঘাত করা হয়।

আরও পড়ুন

জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

০২ নভেম্বর ২০২৬

স্থানীয়রা জানান, সাইকুলকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সাইকুলের মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সেকুল মিয়া বললেন, ‘চিৎকার শুনে স্থানীয় সুহেলসহ কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি সাইকুল মাটিতে পড়ে আছেন। তার ভাই সাইদুল স্ত্রী ও সন্তানকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। আমরা সাইকুলকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কিছুক্ষণ পর তাদের আর সেখানে পাওয়া যায়নি। তারা পালিয়ে গেছেন। আমরা গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ঘটনায় নিহত সাইকুলের স্ত্রী সুরাইয়া আক্তার বারহাট্টা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

বারহাট্টা থানার ওসি চম্পক দাম বলেছেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

লাঠির আঘাতসীমানা নিয়ে বিরোধবিরোধনেত্রকোনাবারহাট্টা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    রহস্যজনক আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন, সরকারি ছুটি কত দিন?

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

    সবার আগে দরকার...

    সবার আগে দরকার...

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শিশুদের সৃজনশীল বিকাশে কাজ করার প্রত্যয়

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    শ্রমিক অসন্তোষ : ইন্ধনের প্রশ্নে সরকার-বিরোধী দল উভয়ের এক সুর

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    দরপত্র ছাড়াই স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের আনন্দ ভ্রমণের অভিযোগ

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    রাত ৮টা থেকে ১২ কেজির সিলিন্ডারে ২২৩ টাকা বেশি

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    সেন্ট্রাল ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনের আহ্বায়ক তাজিম, সদস্য সচিব রাকিব

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    গাজীপুরে মহাসড়কে ফের শ্রমিকদের অবস্থান, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন