Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

জলবায়ু-পরিবর্তন

পাখি ও ঔষধি গাছ রক্ষায় শিশুদের নিয়ে পরিবেশ শিক্ষা কার্যক্রম
পাখি ও ঔষধি গাছ রক্ষায় শিশুদের নিয়ে পরিবেশ শিক্ষা কার্যক্রম
শিশুদের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয় সম্পর্কে সচেতন করতে ঢাকায় পোস্টার প্রদর্শনী ও পরিবেশ শিক্ষা কার্যক্রম আয়োজন করেছে ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ (আইডব্লিউবি) এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি ট্রাস্ট)। ‘পাখি ও ঔষধি গাছ বাঁচাই, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করি’ শীর্ষক এ আয়োজনে অংশ নেয় প্রায় ১৫০ শিশু।ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম এ মান্নান মনির। বিশেষ অতিথি ছিলেন ডব্লিউবিবি ট্রাস্টের প্রধান কর্মসূচি...
রাজধানী•২ দিন আগে
দেশের বহু মানুষ ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে
দেশের বহু মানুষ ভিটেমাটি হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছে
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক ভূমি হারিয়ে যাচ্ছে এবং এর ফলে বহু মানুষ ভিটেমাটি হারিয়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ‘বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অর্ধ শতাংশেরও কম। কিন্তু জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব আমাদের প্রতিদিন মোকাবিলা করতে হচ্ছে। যার অন্যতম শিকার নারী ও শিশুরা। তাই জলবায়ুজনিত অভিবাসন নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি। আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সংলাপে এসব কথা বলেছেন তিনি।...
জাতীয়•৫ দিন আগে
৭ দিনেও একমত হতে পারেনি আইপিসিসির দেশগুলো
৭ দিনেও একমত হতে পারেনি আইপিসিসির দেশগুলো
কথা ছিল, বৈশ্বিক উষ্ণতা নিয়ে পরবর্তী প্রতিবেদন প্রকাশের সময়সীমা নির্ধারণ করে দেবে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)। কিন্তু পুরো এক সপ্তাহ আলোচনার পরও ঐকমত্যে পৌঁছানো যায়নি। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো এবারের আলোচনা। ফলে আইপিসিসির পরবর্তী প্রতিবেদন কবে প্রকাশ করা হবে, তা হয়ে পড়েছে অনিশ্চিত। যার সঙ্গে পিছিয়ে গেল জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশগুলোকে কেমন পদক্ষেপ নিতে হবে, তার সময়ও। সাধারণত আইপিসিসির প্রতিবেদন প্রতি পাঁচ থেকে সাত বছর পর প্রকাশি...
বিদেশ•১২ দিন আগে
জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সমস্যা, জনসচেতনতা বাড়াতে হবে
জলবায়ু পরিবর্তন বৈশ্বিক সমস্যা, জনসচেতনতা বাড়াতে হবে
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জলবায়ু পরিবর্তন কোনো একটি দেশের সমস্যা নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।আজ বৃহস্পতিবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের বলরুমে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (BCDP) নলেজ কনফারেন্স ২০২৬-এর ‘পানি সম্পদ: জলবায়ু ঝুঁকি ও অভিযোজনমূলক ব্যবস্থাপনা’ শীর্ষক অধিবেশনে তিনি একথা বলেন। সম্মেলনটি ৭-৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে এবং এত...
জাতীয়•২১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ বাড়ছে দ্বিগুণ গতিতে, মিঠাপানির সংকটে উপকূল ও গঙ্গা অববাহিকা
সমুদ্রপৃষ্ঠ বাড়ছে দ্বিগুণ গতিতে, মিঠাপানির সংকটে উপকূল ও গঙ্গা অববাহিকা
গত তিন দশকে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ হয়েছে, যা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবিকা, কৃষি ও বসতির জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে চরম জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত ব্যবহারের কারণে গঙ্গা অববাহিকাসহ দক্ষিণ এশিয়ায় মিঠাপানির সঞ্চয় আশঙ্কাজনকভাবে কমছে। ‘১০ নিউ ইনসাইটস ইন ক্লাইমেট সায়েন্স ২০২৬/২০২৭’ শীর্ষক এক নতুন বৈশ্বিক প্রতিবেদনে এসব মারাত্মক ঝুঁকির কথা তুলে ধরা হয়েছে।ফিউচার আর্থ, দ্য আর্থ লিগ ও ওয়ার্ল্ড ক্লাইমেট রিসার্চ প্রোগ্রাম (ডব্লিউসিআরপি) যৌথভাব...
পরিবেশ•২৩ দিন আগে
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন বাড়ানোর তাগিদ দিয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। একই সঙ্গে জলবায়ু অগ্রাধিকারগুলোকে বাস্তবসম্মত ও বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তারা।‘অ্যান্টালিয়ার পথে: জলবায়ু অর্থায়ন ও জাতীয় অঙ্গীকার ৩.০’ শীর্ষক আন্তর্জাতিক অনলাইন আলোচনায় বুধবার এসব কথা বলা হয়। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং টেকসই উন্নয়ন, সবুজ দক্ষত...
পরিবেশ•২৯ দিন আগে
জলবায়ু মোকাবিলার টাকায় উল্টো পরিবেশ ধ্বংসের প্রকল্প হচ্ছে: আনু মুহাম্মদ
জলবায়ু মোকাবিলার টাকায় উল্টো পরিবেশ ধ্বংসের প্রকল্প হচ্ছে: আনু মুহাম্মদ
জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনগুলোতে বাংলাদেশ অর্থ সহায়তা চাইলেও সেই অর্থ দিয়ে এমন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা উল্টো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। তার অভিযোগ, কিছু মানুষের অর্থ উপার্জনের প্রকল্পের কারণে দেশের মানুষের ওপর আর্থিক ও পরিবেশগত বোঝা তৈরি হচ্ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও বাড়ছে।সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘অপরিকল্পিত উন্নয়নে বিপন্ন কক্সবাজার: পরিবেশবাদীদের উদ্বেগ’ শীর্ষক সংবাদ সম...
জাতীয়•প্রায় ১ মাস আগে
নিঃসরণ কমান, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ দিন
নিঃসরণ কমান, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ দিন
জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় কম হলেও ঝুঁকি সবচেয়ে বেশি। এমন বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষয়ক্ষতি ও লোকসান তহবিলের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জলবায়ু পদক্ষেপ ও ন্যায্য উত্তরণবিষয়ক উচ্চপর্যায়ের সভায় দেওয়া ব...
জাতীয়•প্রায় ১ মাস আগে
ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে ওয়ং মান সামের লেকচার
ভবিষ্যতের বাসযোগ্য শহর নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে ওয়ং মান সামের লেকচার
জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে দ্রুত বিকাশমান গ্রীষ্মমণ্ডলীয় শহরগুলোকে আরও বাসযোগ্য, সহনশীল ও টেকসই করে তুলতে মানুষ, প্রকৃতি ও নগরব্যবস্থার সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়েছেন সিঙ্গাপুরভিত্তিক স্থপতি ওয়ং মান সাম। ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ও পুরস্কারপ্রাপ্ত ইনার-সিটি ক্যাম্পাসের এই স্থপতি বুধবার বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এক পাবলিক লেকচারে এসব কথা বলেন। ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সিলভার জুবিলি পাবলিক লেকচার সিরিজের অংশ হিসেবে ‘ফর্ম ইন্টেলিজে...
ক্যাম্পাস•প্রায় ১ মাস আগে
মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা
মেঘালয়ের বৃষ্টির দেশেই কেন শুকোচ্ছে ঝরনা
ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত মাওসিনরামের নাম শুনলেই প্রথমে মনে পড়ে বৃষ্টির কথা। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত ও আর্দ্র স্থান হিসেবে পরিচিত এটি। বর্ষায় সোহরার পাহাড়ি পথে বেরোলেই চোখে পড়ে ছোট-বড় অসংখ্য ঝরনা। পাহাড়ের গা বেয়ে জল নেমে আসে, চারপাশে যেন জলেরই শব্দ। কিন্তু সেই মাওসিনরাম-সোহরাতেই এখন অন্য এক ছবি চোখে পড়ছে। স্থানীয়দের দাবি, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই কয়েকটি ঝরনায় জল কমতে শুরু করেছে। আর গবেষণা বলছে, আগামী দিনে এই বৃষ্টির দেশেই বাড়তে পারে খরার ঝুঁকি।মাওকিসিয়ে...
ভারত•প্রায় ১ মাস আগে
জলবায়ুর আগুনের মধ্যেই সবুজ ব্রিটেনের ডাক
জলবায়ুর আগুনের মধ্যেই সবুজ ব্রিটেনের ডাক
জলবায়ু বদলের অভিঘাত আর ভবিষ্যতের আশঙ্কা নয়, তার প্রভাব ইতিমধ্যেই ব্রিটেনের মানুষের জীবনে পৌঁছে গিয়েছে। তাপপ্রবাহ, খরা, দাবানলের অভিজ্ঞতার পর এবার দেশের শক্তি ব্যবস্থাকে আমূল বদলে দেওয়ার ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। তাঁর স্পষ্ট বার্তা, ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি থেকে ব্রিটেনকে অবশ্যই সম্পূর্ণভাবে অটল থাকতে হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বার্নহ্যাম তাঁর লেখা নিবন্ধে জানিয়েছেন, জলবায়ু সং...
ইউরোপ•প্রায় ১ মাস আগে
নেপাল-তিব্বতে বিপর্যয়ের যে কারণ দেখাল বৈজ্ঞানিক গবেষণা
নেপাল-তিব্বতে বিপর্যয়ের যে কারণ দেখাল বৈজ্ঞানিক গবেষণা
গত মাসে নেপাল ও তিব্বতে হিমবাহধসে ভয়াবহ বন্যা হয়। এতে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর পেছনে জলবায়ু বিপর্যয়ের ভূমিকা থাকতে পারে বলে দুর্যোগটি নিয়ে প্রথম বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে।গবেষকরা হিমবাহধসের আগে অস্বাভাবিক উষ্ণ পরিস্থিতি শনাক্ত করেছেন। ওই ধসের ফলে ১১ কোটি ঘনমিটার তুষার ও বরফের একটি বিশাল স্তূপ নিচের উপত্যকায় আছড়ে পড়ে। এর ফলে প্রায় নজিরবিহীন মাত্রায় আকস্মিক বন্যা দেখা দেয়। কোনো সতর্কবার্তা ছাড়াই ভাটির জনপদগুলোতে আঘাত হানে এই বন্যা।গবেষণাটি পরিচালনাকারী ইমপেরিয়াল কলেজ লন্ডনের জলব...
এশিয়া•প্রায় ১ মাস আগে
সুপার এল নিনোর সতর্কতা, ঘরে খাবার-পানি মজুত রাখার পরামর্শ ব্রিটেনের
সুপার এল নিনোর সতর্কতা, ঘরে খাবার-পানি মজুত রাখার পরামর্শ ব্রিটেনের
প্রকৃতির রুদ্ররূপ কখন কোথায় আঘাত হানবে, তার নিশ্চয়তা নেই। তবে আগাম সতর্ক হলে বিপদের ধাক্কা কিছুটা সামলানো যায়। সেই প্রস্তুতির কথাই এবার মনে করিয়ে দিল ব্রিটিশ সরকার। ভয়াবহ শক্তিশালী এল নিনো পরিস্থিতির আশঙ্কায় নাগরিকদের ঘরে কয়েক দিনের জন্য প্রয়োজনীয় খাবার ও পানি মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।ব্রিটিশ পরিবেশমন্ত্রী অ্যাঞ্জেলা ইগল বলেছেন, সামনে এমন এক আবহাওয়াজনিত পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে সাধারণ মানুষকে আরও “সহনশীল ও প্রস্তুত” হতে হবে। তার সতর্কবার্তা, বিদ্যুৎ বা পানির সরবরাহ সাময়িকভাবে বন্ধ হ...
ইউরোপ•প্রায় ২ মাস আগে
নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?
নেপালের বন্যা কি বড় বিপদের সংকেত?
হিমালয়ের পাহাড়ে বরফ জমে আছে, আর সেই বরফই ধরে রেখেছে বিশাল বিশাল শিলাস্তর ও পাহাড়ের ঢাল। কিন্তু তাপমাত্রা বাড়তে থাকায় সেই প্রাকৃতিক বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। নেপাল ও তিব্বতের সীমান্তে ভয়াবহ বন্যা এবার সেই বিপদেরই এক নির্মম উদাহরণ সামনে এনেছে। হিমবাহ ধসে নেমে আসা কাদা, পানি ও বরফের স্রোতে মুহূর্তেই ভেসে গেছে জনপদ। বিজ্ঞানীরা বলছেন, হিমালয়ের মতো উচ্চ পার্বত্য অঞ্চলে এমন বিপর্যয়ের ঝুঁকি এখন ক্রমেই বাড়ছে।নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী জনপদগুলোতে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানার পর জলবায়ু সংকট ক...
এশিয়া•২ মাস আগে
ব্রিটিশ সহায়তা কমায় দুই বছর আগেই বন্ধ হচ্ছে বাংলাদেশের জলবায়ু প্রকল্প
ব্রিটিশ সহায়তা কমায় দুই বছর আগেই বন্ধ হচ্ছে বাংলাদেশের জলবায়ু প্রকল্প
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা হাজারো মানুষের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে যুক্তরাজ্যের বৈদেশিক সহায়তা কমানোর সিদ্ধান্ত। ব্রিটিশ অর্থায়নে সুন্দরবনসংলগ্ন এলাকায় চলমান একটি গুরুত্বপূর্ণ জলবায়ু অভিযোজন প্রকল্প নির্ধারিত সময়ের দুই বছর আগেই বন্ধ হতে যাচ্ছে। ফলে সৌরবিদ্যুৎ, জলবায়ু সহনশীল কৃষি, ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা ও জীবিকা সহায়তার মতো কার্যক্রম থেকে বঞ্চিত হতে পারেন হাজারো মানুষ। একই সঙ্গে হঠাৎ অর্থায়ন কমে যাওয়ায় জলবায়ু সংকটে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে তৈরি...
জাতীয়•২ মাস আগে
উপকূলে অল্পনার আশার বীজ
উপকূলে অল্পনার আশার বীজ
জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা এবং প্রাকৃতিক দুর্যোগে বারবার বিপর্যস্ত সাতক্ষীরার শ্যামনগর। প্রতিকূল পরিবেশে এখানে কৃষিকে টিকিয়ে রাখতে নীরবে কাজ করে যাচ্ছেন উপজেলার ধুমঘাট গ্রামের কৃষাণী অল্পনা রানী মিস্ত্রী। নিজের বাড়িতেই গড়ে তুলেছেন দেশীয় জাতের শাক-সবজি, ফলমূল ও ঔষধি উদ্ভিদের চার শতাধিক প্রজাতির বীজের ভাণ্ডার। অল্পনা রানীর বাড়িতে বীজ সংরক্ষণের জন্য রয়েছে আলাদা একটি কক্ষ। বয়াম, প্যাকেট ও বস্তায় যত্নসহকারে রাখা বীজের মধ্যে রয়েছে ২৪ ধরনের শিম, আট ধরনের ডাঁটা, ১৫ রকমের মরিচ, ৫০ থেকে ৬০ ধরনের সবজি,...
ধন্যবাদ•২ মাস আগে
দক্ষিণ কোরিয়ায় তীব্র বৃষ্টি ও ভূমিধস, ফিলিপাইনে মারাত্মক বন্যা
দক্ষিণ কোরিয়ায় তীব্র বৃষ্টি ও ভূমিধস, ফিলিপাইনে মারাত্মক বন্যা
সারাবিশ্ব জুড়ে জলবায়ু পরিবর্তনের কারণে একের পর এক আসছে প্রাকৃতিক দুযোর্গের খবর। এবার পূর্ব এশিয়ায় জলবায়ুর চরম পরিবর্তনের কারণে দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনে ভারি বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিনের রেকর্ড বৃষ্টিপাতের ফলে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থানে নেমেছে পাহাড়ি ধস এবং ফিলিপাইনের প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে পাহাড়ি ধস ও হড়কা ব...
এশিয়া•২ মাস আগে
তিন অর্থবছরে বরাদ্দ ৩৫০৮০ কোটি
তিন অর্থবছরে বরাদ্দ ৩৫০৮০ কোটি
জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দেশে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। ফলে প্রতি বছর ব্যাপক সম্পদ ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশ। এ পরিস্থিতি মোকাবিলায় চলতি অর্থবছরের উন্নয়ন কার্যক্রমে ছয়টি কৌশল নিয়েছে সরকার। সেই সঙ্গে নেওয়া হয়েছে নানা কার্যক্রম। পাশাপাশি আগামী তিন অর্থবছরের জন্য আগাম বরাদ্দ প্রক্ষেপ করা হয়েছে ৩৫ হাজার ৮০ কোটি টাকা (থোক ও নিজস্ব অর্থায়ন ছাড়া)। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ খাতে এই বরাদ্দ দেওয়া হবে। চলতি অর্থবছরের এডিপি তৈরির সময়ই পরিকল্...
বাজেট•২ মাস আগে
গরমে ক্ষেতেই আলু সেদ্ধ হচ্ছে দক্ষিণ কোরিয়ায়
গরমে ক্ষেতেই আলু সেদ্ধ হচ্ছে দক্ষিণ কোরিয়ায়
দক্ষিণ কোরিয়া সহ সমগ্র পূর্ব এশিয়ায় এক অভূতপূর্ব ও দীর্ঘস্থায়ী চরম দাবদাহ আঘাত হেনেছে। আন্তর্জাতিক গণমাধ্যম 'দ্য গার্ডিয়ান'-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, চরম উত্তাপের কারণে গঙ্গোয়ান প্রদেশের ইয়াংগু কাউন্টিসহ বিভিন্ন স্থানে মাটির নিচে থাকা আলু ক্ষেতেই সেদ্ধ হয়ে নরম ও পচে যাওয়ার মতো নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়াংসানে তাপমাত্রা অতীতের সকল রেকর্ড ভেঙে ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পর কৃষি খাত ও জনজীবনে তীব্র বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র তাপপ্রবাহের ক...
এশিয়া•৩ মাস আগে
জলবায়ু পরিবর্তনে কর্মশক্তির ওপর দ্বৈত চাপ, প্রমাণভিত্তিক নীতির তাগিদ
জলবায়ু পরিবর্তনে কর্মশক্তির ওপর দ্বৈত চাপ, প্রমাণভিত্তিক নীতির তাগিদ
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) উদ্যোগে আয়োজিত নেক্সাস সেমিনার সিরিজের দ্বিতীয় পর্বে বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপজনিত চাপ (হিট স্ট্রেস) ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কর্মশক্তি, শ্রমবাজার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে জলবায়ু-সহনশীল কর্মশক্তি গড়ে তোলার পাশাপাশি প্রমাণভিত্তিক নীতি প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ ক...
করপোরেট কর্নার•৩ মাস আগে